শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পিজিডি-এইচআরএম কোর্সে অনন্য কৃতিত্বের সাথে ৩.৮৩ সিজিপিএ পেলেন প্রভাষক রেজাউল হায়াত শান্ত মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক হজ নিবন্ধনের সময় শেষের পথে, পূরণ হচ্ছে না কোটা অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী জাতিসংঘে খামেনির ছবি তুলে ধরলেন ইরানের প্রেসিডেন্ট “আইনের শাসন, ক্ষমতা, বিচারহীনতা ও নাগরিক নিরাপত্তা: কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ?” জাতিসংঘে বাংলাদেশের ভিশন তুলে ধরবেন প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটির সুযোগ জ্বালানি খাতে শেভরনের আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ হজ কার্যক্রমে অংশ নিতে অনুমতি পেল ৭০২ এজেন্সি ঢাকা উত্তর সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন বিদ্যুৎ সংকট কৃত্রিমভাবে তৈরি বলে মনে হচ্ছে : রিজভী

হেপাটাইটিস এ-তে আক্রান্ত ডিজে সনিকা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬, ৪:১৮ অপরাহ্ন
ডিজে ও গায়িকা সনিকা। ছবি : ফেসবুক

দেশের সংগীতাঙ্গনের পরিচিত মুখ ডিজে ও গায়িকা সনিকা হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সম্প্রতি কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মৃত্যুর পর যখন হেপাটাইটিস নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, ঠিক সেই সময় সনিকার অসুস্থতার খবর নতুন করে আলোচনায় এসেছে। বর্তমানে রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই বিষয়টি জানিয়েছেন এই শিল্পী।

সোমবার (১৮ মে) রাতে হাসপাতালের বেডে শুয়ে তোলা একটি ছবি প্রকাশ করেন সনিকা। ছবির ক্যাপশনে তিনি লেখেন, আগামী কয়েক দিনের জন্য এটাই তার ঠিকানা। পোস্টের সঙ্গে একটি সাদা হৃদয়ের প্রতীকও যুক্ত করেন তিনি।

তার এই পোস্ট প্রকাশের পর ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিকমাধ্যমে দ্রুত সুস্থতা কামনা করছেন। অনেকে উদ্বেগ প্রকাশ করে তার শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন।

দীর্ঘদিন ধরেই দেশের ডিজে সংস্কৃতির পরিচিত নাম সনিকা। ২০০৭ সালে পেশাদার ডিজে হিসেবে যাত্রা শুরু করে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন তিনি। ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে অংশ নিয়ে আন্তর্জাতিক পরিসরেও পরিচিতি পান।

সংগীতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৩ সালে ‘শ্রেষ্ঠ বাংলাদেশি নারী ডিজে’ সম্মাননা অর্জন করেন সনিকা। পরে গায়িকা হিসেবেও আত্মপ্রকাশ করেন তিনি। ২০১৪ সালে প্রকাশিত হয় তার প্রথম মিউজিক ভিডিও ‘ভাল্লাগে’।

সংগীতের পাশাপাশি অভিনয়েও দেখা গেছে তাকে। ২০১৫ সালে ছোটপর্দায় অভিনয় শুরু করেন সনিকা। ‘লাস্ট সিকোয়েন্স’ ও ‘থ্রিপল এফ’ নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কাড়েন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর