বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
‘নির্বাচনের পরিবেশ নেই’ এবং ‘নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে’ দাবি স্বতন্ত্র প্রার্থীর দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না : উপদেষ্টা ফরিদা আখতার ভোটের দিন ৫ ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা বাংলাদেশ টাইমসের সাংবাদিক তুলে নেওয়ার ঘটনায় জাতিসংঘের উদ্বেগ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ইতিহাসের সবচেয়ে নিরাপদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে : আইজিপি নির্বাচন ও গণভোট উপলক্ষে ৪ দিন বন্ধ থাকছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব না দিলে ৭ বছরের জেল সংসদ নির্বাচন: আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল পরিবহন চলাচল বন্ধ নিরাপদ বাংলাদেশ গঠনে আগামী নির্বাচনে দেশবাসীর সমর্থন চেয়েছেন তারেক রহমান ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’: নতুন বাংলাদেশের রূপরেখা দিলেন জামায়াত আমির জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬ জারি জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

কুবিতে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের সংহতি সমাবেশ

আবু শামা, কুবি প্রতিনিধি
আপডেট : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩, ১১:৫৩ অপরাহ্ন

সংবাদ প্রকাশের জেরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী ইকবাল মনোয়ারের নিয়মবহির্ভূত বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহিষ্কারের সুষ্ঠু নীতিমালা প্রণয়নের দাবিতে সংহতি সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

রবিবার (১৩আগস্ট) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে বিভিন্ন বিভাগের  শিক্ষার্থী এবং শাখা ছাত্রলীগের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।

সমাবেশ শেষে তারা শান্তির আহ্বান জানিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে গোলাপ বিতরণ করেন। এসময় শিক্ষার্থীরা ইকবালের বহিষ্কারাদেশ দ্রুত প্রত্যাহার ও শিক্ষা জীবন ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।

পদার্থ বিজ্ঞান বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী  ইসরাত জাহান জেরিন বলেন, ‘ইকবালের এ বহিষ্কার নিয়মবহির্ভূত। এমন বহিষ্কারে  প্রশাসন সুনির্দিষ্ট নীতিমালা দেখাতে পারে নি। আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। আমাদের মত প্রকাশের স্বাধীনতা আছে। একজন সাংবাদিকেরও সংবাদ প্রকাশের স্বাধীনতা আছে। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলছি, আপনারা শিক্ষার্থীদের জন্য, শিক্ষার্থীরা আপনাদের জন্য নয়। আমরা আপনাদের হাতে জিম্মি থাকতে চাই না।’

সমাবেশে বক্তারা আরও বলেন, ‘প্রশাসন ইকবালের যে বহিষ্কারাদেশ দিয়েছে এটি শুধুমাত্র ব্যক্তি আক্রোশের বহিঃপ্রকাশ। আমরা প্রশাসনের উদ্দেশ্যে বলছি, আপনারা কোন আইনে শিক্ষার্থী বহিষ্কার করেছেন সেটি ব্যখ্যা করতে ব্যর্থ হয়েছেন। এভাবে চলতে থাকলে আগামীদিন সাধারণ শিক্ষার্থীরা কোন কিছু নিয়ে দাঁড়াতে পারবে না। শিক্ষা জীবনের সাথে ইকবালের সাংবাদিকতা জড়িত নয়। আপনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আপনি যাদের পরামর্শে কাজ করছেন দিনশেষে তারাই আপনাকে বিপদে ফেলবে। আপনি বিশ্ববিদ্যালয়ের একজন শুধু ভিসি নন, আপনি আমাদের অভিভাবক। ইকবালের আইনবহির্ভূত বহিষ্কারাদেশের কারণে সারা বাংলাদেশে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মান ক্ষুন্ন হয়েছে।

এদিকে ইকবালের আইনবহির্ভূত বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে যথারীতি অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা। রবিবার বিকেল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর