বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী বিশ্বপরিসরেও অবদান রাখছে বাংলাদেশ সেনাবাহিনী : ওয়াকার-উজ-জামান স্ত্রীর আত্মহত্যা মামলায় আত্মসমর্পণ করলেন জাহের আলভী উৎপাদনমুখী অর্থনীতির দিকে অগ্রসর হচ্ছে সরকার : অর্থ উপদেষ্টা সময়ের আলোর প্রতিবেদককে হেনস্তা, যুবদল নেতা বহিষ্কার ছিনতাইকারী ও সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে ‘অ্যাগ্রেসিভ পুলিশিং’ করা হবে : র‍্যাব স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রুমিনের প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল দল নয়, দেশের জন্য কাজ করুন : সাংবাদিকদের প্রধানমন্ত্রী দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী পরিচ্ছন্ন ভাবমূর্তি ও ১৭ বছরের ত্যাগ: ফতেপুরে আলোচনায় যুবনেতা আসাদ ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জের লেকে গোসল করতে নেমে দুই শিশু সহ একই পরিবারের তিনজনের মৃত্যু

দেশ রক্ষায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে : পাট মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩, ৭:২৮ অপরাহ্ন

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, দেশ রক্ষায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হলে দেশ মৌলবাদী, সন্ত্রাসী এবং স্বাধীনতা বিরোধীদের হাত থেকে রক্ষা পাবে।

শুক্রবার রাজধানীর শাহবাগস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অডিটোরিয়ামে ‘চাকরিতে কোটা পুনর্বহাল ও দেশ বিরোধী ষড়যন্ত্র প্রতিহত করে সরকার গঠনে মুক্তিযুদ্ধের ধারা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয়ে অসম্প্রদায়িক বাংলাদেশ সুরক্ষায় নতুন প্রজন্মের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা ও জেলা কনভেনশনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’র উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কীভাবে বঙ্গবন্ধু কন্যাকে সরিয়ে দেওয়া যায় সেলক্ষ্যে স্বাধীনতা বিরোধীরা আবার সংগঠিত হচ্ছে উল্লেখ করে বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, ‘দেশি-বিদেশি চক্ররা আবার সংগঠিত হচ্ছে। যারা স্বাধীনতা বিরোধী ছিল, যে সকল বিদেশিরা মুক্তিযুদ্ধে আমাদের দেশকে সমর্থন করেনি, তাদের সঙ্গে হাত মিলিয়ে আবার সেই স্বাধীনতা বিরোধী চক্ররা বঙ্গবন্ধু কন্যাকে কীভাবে ক্ষমতা থেকে উৎখাত করা যায়, সে বিষয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠা সদস্য গোলাম দস্তগীর গাজী বলেন, ‘আমরা যেভাবে বঙ্গবন্ধুর ডাকে স্বাধীনতা যুদ্ধে গিয়েছিলাম, আজকে আমাদের ছেলেমেয়েদেরও সেভাবে আবার বঙ্গবন্ধু কন্যাকে সমর্থন দিয়ে যেতে হবে।’

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’র কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে এবং এ সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. সেলিম রেজার সঞ্চালনায় এই অনুষ্ঠানে সংবিধান প্রণেতাদের অন্যতম ব্যারিস্টার এম. আমীর-উল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম, রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী সিকদার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক ড. মনোরঞ্জন ঘোষাল প্রমুখ বক্তৃতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর