মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্যের সুযোগ নেই : মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটি গঠন মুক্তিযুদ্ধের ইতিহাস অস্বীকারকারীদের পাকিস্তান চলে যেতে বললেন ফজলুর রহমান জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী ধানমন্ডিতে ঢাকা মহানগর উত্তর আ’লীগের মিছিল মঙ্গলবার বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় বৈঠক সাংবাদিক আলিফ হত্যা: অনুসন্ধানী সাংবাদিকতা কি তবে মৃত্যুফাঁদ? ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেউ বিতর্কিত করবেন না : প্রধানমন্ত্রী ‘ইশরাকের জন্য আরও বড় দায়িত্বের পথও উন্মোচিত হতে পারে’ কুমিল্লায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড হারিয়েছে, থানায় জিডি সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে মার্কিন ভিসার আবেদন বাতিল হতে পারে সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়: তথ্য উপদেষ্টা আজ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২৭ ইসরায়েলি কূটনীতিককে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

সরকার ২৮০০ মেট্রিক টন ক্ষমতাসম্পন্ন ইউরিয়া সার কারখানা স্থাপন করবে

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩, ১০:২৪ অপরাহ্ন

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, ইউরিয়া সারের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকার ২৮০০ টন ইউরিয়া সার উৎপাদনের ক্ষমতা সম্পন্ন একটি নতুন আধুনিক সার কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে।

মঙ্গলবার সংসদে সরকারি দলের সদস্য মোরশেদ আলমের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, এই সার কারখানা নির্মাণে ১৫৫০০.২০ কোটি টাকার বেশি ব্যয় হবে। ইতোমধ্যে প্রকল্পের ৮০ শতাংশের বেশি কাজ সম্পন্ন হয়েছে। ২০২৪ সালের জুন মাসে কারখানাটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

এর পাশাপাশি, বিদেশ থেকে ইউরিয়া আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে দেশের উত্তরাঞ্চলে একটি ইউরিয়া সার কারখানা স্থাপনের জন্য সরকার ইতিমধ্যে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন করেছে।

প্রাকৃতিক গ্যাসের প্রাপ্যতা বিবেচনা করে সার কারখানা নির্মাণের পরবর্তী উদ্যোগ নেওয়া হবে বলেও মন্ত্রী জানান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর