শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিদ্ধিরগঞ্জের লেকে গোসল করতে নেমে দুই শিশু সহ একই পরিবারের তিনজনের মৃত্যু ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ

এবার ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মীসভার তারিখ ঘোষণা

নয়াকণ্ঠ প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩, ৬:১১ অপরাহ্ন

বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা কলেজ শাখার কমিটি গঠনের জন্য কর্মী সভার তারিখ ঘোষণা করা হয়েছে। জীবন বৃত্তান্ত জমা নেওয়ার পর এবার কর্মী সভার মাধ্যমে বেছে নেওয়া হবে নেতৃত্ব।

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ৩০ সেপ্টেম্বর (শনিবার) বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা কলেজ শাখার কর্মীসভা অনুষ্ঠিত হবে।

এর আগে, গতকাল বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সরকারি বাঙলা কলেজ শাখা ছাত্রলীগের কর্মী সভার তারিখ ঘোষণা করা হয়। চলতি মাসের ২৩ সেপ্টেম্বর (শনিবার) বাঙলা কলেজে শাখা ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত জুলাই মাসের ১৮ তারিখ (মঙ্গলবার) রাতে ঢাকা কলেজ শাখার সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধির কথা জানিয়ে কমিটি দেওয়ার লক্ষ্যে জীবন বৃত্তান্ত আহ্বান করে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা বিজ্ঞপ্তিতে সাতদিন সময় বেঁধে দেওয়া হয় জীবনবৃত্তান্ত জমা দেওয়ার জন্য। সে সময় ঢাকা কলেজ ছাত্রলীগের কমিটিতে পদ প্রত্যাশী প্রায় ৪৮২ জন নেতাকর্মী সিভিও জমা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর