রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ঢাকায় ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানের নতুন শান্তি প্রস্তাব গ্রহণ করবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প বিজয়নগরে জিপিএ–৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী

মেক্সিকোর ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহবান জানালেন বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ৭:২৩ অপরাহ্ন

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি মেক্সিকোর ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহবান জানিয়েছেন।

অর্থনীতি, বাণিজ্য ও ব্যবসায়িক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে মেক্সিকোর সেক্রেটারি অব ইকোনোমি রাকেল বুয়েনরোস্ট্রো’র সঙ্গে আজ এক বৈঠকে বাংলাদেশকে বিদেশী বিনিয়োগের উত্তম জায়গা হিসেবে উল্লেখ করে টিপু মুনশি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছে। সেখানে বিশ্বের অনেক দেশ ইতোমধ্যে বিনিয়োগ করেছে। তিনি বাংলাদেশের ১৭ কোটির বেশি মানুষের বাজারে প্রবেশের সুযোগ গ্রহন করতে এসব অর্থনৈতিক অঞ্চলে মেক্সিকান বিনিয়োগকারীদের বিনিয়োগ করার আহবান জানান।

মেক্সিকো সফররত বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সেদেশের সেক্রেটারি অব ইকোনোমি রাকেল বুয়েনরোস্ট্রোর সঙ্গে বৈঠক করেন। দুই দেশের মধ্যে প্রায় পাঁচ দশকের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে এই ধরনের এটিই প্রথম বৈঠক। এ সময় উভয় নেতা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার অঙ্গীকার করেন।

বৈঠকে ২০৪১ সালের মধ্যে সুখী-সমৃদ্ধ ও উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকারের প্রতিশ্রুতি এবং এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি দ্রুততম বর্ধনশীল অর্থনীতির দেশ হিসেবে এর অবস্থান তুলে ধরে টিপু মুনশি উভয় দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর জন্য একটি দ্বিপাক্ষিক বাণিজ্য জয়েন্ট গ্রুপ গঠনের প্রস্তাব করেন।

এছাড়া বাণিজ্যমন্ত্রী মেক্সিকোর উদ্যোক্তা ও ব্যবসায়ী সম্প্রদায়কে বাংলাদেশের উৎপাদন বিশেষ করে টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, কৃষি, জ্বালানি এবং আইটি খাতে মেক্সিকোর চাহিদা মেটাতে বাজার অন্বেষণেরও আহ্বান জানান।
মেক্সিকোর সেক্রেটারি অব ইকোনোমি বুয়েনরোস্ট্রো দ্বৈত ট্যাক্সেশন এবং কাস্টমসের অনিষ্পন্ন চুক্তিগুলির সমাধান করার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।

তিনি তার দেশের বিভিন্ন রাজ্যের সাথে বাংলাদেশের ব্যবসায়ীদের আনুষ্ঠানিক যোগাযোগ ও ব্যবসায়িক ক্ষেত্র অনুসন্ধানের আহবান জানান এবং বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল সেক্টরে দেশটির গভীর আগ্রহের কথা প্রকাশ করেন। দুই দেশের শক্তিশালী অর্থনৈতিক সম্পর্কের ভিত্তি রচনার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন ইকোনোমি সেক্রেটারি।

এসময় বাণিজ্যমন্ত্রী মেক্সিকোর অর্থনৈতিক সচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
বৈঠকে মেক্সিকোতে বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূত আবিদা ইসলাম, বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান, এফবিসিসিআইয়ের সহ-সভাপতি রাশেদুল হোসেন চৌধুরী অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী মেক্সিকোতে বসবাসরাত বাংলাদেশী সম্প্রদায়ের সাথে চ্যান্সারিতে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় যোগ দেন। অনুষ্ঠানের শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে টিপু মুনশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, বৈধ পথে রেমিটেন্স প্রেরণ এবং মেক্সিকোতে বাংলাদেশী পণ্যের বাজার সম্প্রসারণে সকলের সহযোগিতা কামনা করেন। মেক্সিকোতে বসবাসরত মানুষের কল্যাণে সরকার সবসময় পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে প্রতিশ্রুতি দেন।

এসময় দেশটিতে বসবাসরত বাংলাদেশী নাগরিকরা মন্ত্রীর নিকট ভিসা চ্যালেঞ্জসহ কিছু বিষয়ে উদ্বেগ জানালে তিনি সেগুলো দ্রুত সমাধানে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নেতৃত্বে এফবিসিসিআই, বিকেএমইএ, বিটিটিএলএমইএ, বিএপিআই, ইনসেপ্টাসহ একটি ১২ সদস্যের উচ্চ-পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল মেক্সিকো সফর করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর