বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের ভিশন তুলে ধরবেন প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটির সুযোগ জ্বালানি খাতে শেভরনের আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ হজ কার্যক্রমে অংশ নিতে অনুমতি পেল ৭০২ এজেন্সি ঢাকা উত্তর সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন বিদ্যুৎ সংকট কৃত্রিমভাবে তৈরি বলে মনে হচ্ছে : রিজভী ওমেন্স ফান্ড এশিয়া লিগ্যাল ফেলোশিপ পেলেন বাংলাদেশী আইনজীবী ইফাত হাসান শাম্মি অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ

কর, ভ্যাট ও শুল্ক বিষয়ে বিএফটিআই’র কর্মশালা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
আপডেট : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৫৯ অপরাহ্ন

বিভিন্ন সরকারি সংস্থা, বণিক সমিতি এবং আমদানি-রপ্তানি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের জন্য বাংলাদেশ ফরেন ট্রেড ইন্সটিটিউট (বিএফটিআই) আয়োজিত ‘ব্যবসা ক্ষেত্রে কর, ভ্যাট ও শুল্ক’ সম্পর্কিত ৫ দিনব্যাপী কর্মশালা সমাপ্ত হয়েছে।

গতকাল মঙ্গলবার কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ২০২৬ সালে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ এবং ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গঠনে ব্যবসাবান্ধব পরিবেশ ও সুষ্ঠু রাজস্ব ব্যবস্থাপনা গড়ে তোলার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে সুসংহত রাজস্ব ব্যবস্থাপনার জন্য দক্ষ মানবসম্পদ প্রয়োজন।

তিনি জানান, চলতি ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে কর-জিডিপির অনুপাত ১০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা রয়েছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিএফটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. জাফর উদ্দীন বলেন, এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় কর ও বাণিজ্য সম্পর্কিত বিষয়ে দক্ষ জনশক্তির বিশেষ প্রয়োজন। সেলক্ষ্যে বিএফটিআই সরকারি ও বেসরকারি উভয় পর্যায়ের কর্মকর্তাদের আয়কর, ভ্যাট ও শুল্ক এবং আন্তর্জাতিক বাণিজ্যের বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে আসছে।

অনুষ্ঠানে বিএফটিআই পরিচালক মো.ওবায়দুল আজম স্বাগত বক্তব্য দেন।
কর্মশালায় বিভিন্ন মন্ত্রণায়, সরকারি সংস্থা, বণিক সমিতি এবং আমদানি-রপ্তানি প্রতিষ্ঠানের ৩২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর