মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী

তিন দিনের মধ্যে ডিএমপি মিডিয়া সেন্টার সংস্কার করা হবে : ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ২ অক্টোবর, ২০২৩, ৮:২৩ অপরাহ্ন

নবনিযুক্ত কমিশনার মো. হাবিবুর রহমান আজ আশ্বস্ত করে বলেছেন, তিন দিনের মধ্যে ডিএমপি মিডিয়া সেন্টারটি সংস্কার করা হবে। নতুন কমিশনার হিসেবে প্রথম ডিএমপি মিডিয়া সেন্টার পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে সেখানে প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করে মিডিয়া সেন্টারটি সংস্কারের নির্দেশনা দেন তিনি।

হাবিবুর রহমান সাংবাদিকদের কাছে জানতে চাইলেন কত দিনে এ অবস্থার উন্নতি চান। জবাবে সাংবাদিকরা সাত দিনের মধ্যে এ পরিস্থিতির পরিবর্তন চান বলে জানালেন। এর পরিপ্রেক্ষিতে সাত দিনের পরিবর্তে তিন দিনের মধ্যে সাংবাদিকদের বসার ব্যবস্থা পরিবর্তন করা হবে বলে আশ্বাস দেন নতুন কমিশনার। তিনি অবিলম্বে ডেপুটি কমিশনার (ডিসি) মিডিয়া এবং ডিসি লজিস্টিকসকে ফোন করেন এবং মিডিয়া সেন্টারটি সংস্কারের জন্য একটি এয়ারকন্ডিশনার, দুটি নতুন আপডেটেড কম্পিউটার, নতুন সোফা এবং টেবিল চেয়ার স্থাপনের নির্দেশ দেন।

ডিএমপি’র এই নতুন কমিশনার বলেন, অপরাধ দমনে সচেতনতা গড়ে তুলতে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য। ক্রাইম রিপোর্টারদের পেশাগত কাজে ডিএমপি’তে আসতে হবে। তাদের মিডিয়া সেন্টারে প্রবেশাধিকার থাকবে, তবে মিডিয়া সেন্টারের পরিবেশ অবশ্যই সাংবাদিকবান্ধব হতে হবে।
উল্লেখ্য, এর আগে ড. বেনজীর আহমেদের সময়ে মিডিয়া সেন্টারে সাংবাদিকদের, বিশেষ করে যারা ডিএমপি সম্পর্কিত সংবাদের সঙ্গে জড়িত, তাদের কাজের জন্য দুটি কম্পিউটার, সোফা ও এয়ার কন্ডিশনার স্থাপন করা হলেও গত ১০ বছরে যথাযথ উদ্যোগের কারণে মিডিয়া সেন্টারটি জরাজীর্ণ হয়ে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর