রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা সব বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই সিটি করপোরেশন নির্বাচন দেওয়া হবে: মির্জা ফখরুল চিফ প্রসিকিউটরের পদ হারাচ্ছেন তাজুল ইসলাম, আসতে পারেন যিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ড. ইউনূসের অভিনন্দন জামায়াত আমিরকে ড. ইউনূসের অভিনন্দন: ‘দায়িত্বশীল রাজনৈতিক শিষ্টাচারের’ প্রশংসা তারেক রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন ‘নির্বাচনের পরিবেশ নেই’ এবং ‘নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে’ দাবি স্বতন্ত্র প্রার্থীর

বাংলাদেশ এখন নিউক্লিয়ার যুগে প্রবেশ করেছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩, ৫:১৪ অপরাহ্ন
খালিদ মাহমুদ চৌধুরী (ফাইল ছবি)

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বিএনপি বিদ্যুৎ দেয়ার নামে ২০০১ সালে লুটপাট করেছিল। হাওয়া ভবন থেকে সারাদেশে লুটপাট চালানো হয়েছিল। ঘরে ঘরে চোর তৈরী করা হয়েছিল বিএনপি সরকারের শাসনামলে। অথচ বর্তমান সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছিয়েছে। বাংলাদেশ এখন নিউক্লিয়ার যুগে প্রবেশ করেছে। আগামী দিনে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাত ধরে বাংলাদেশ পৃথিবীর বুকে উন্নত দেশে পরিণত হবে।

শুক্রবার (৬ অক্টোবর) বিরলের ভান্ডারা ইউনিয়নে বেতুড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত তিনতলা উর্দ্ধমুখী সম্প্রসারিত ভবন, শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও বালান্দোর উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন শেষে সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব বলেন।

বেতুড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায় এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম শাহীনুর আলম, উপজেলা নির্বাহী অফিসার মোছা. আফছানা কাওছার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, এড. রবিউল ইসলাম প্রমূখ। সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুকিল চন্দ্র রায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর