শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী বিশ্বপরিসরেও অবদান রাখছে বাংলাদেশ সেনাবাহিনী : ওয়াকার-উজ-জামান স্ত্রীর আত্মহত্যা মামলায় আত্মসমর্পণ করলেন জাহের আলভী উৎপাদনমুখী অর্থনীতির দিকে অগ্রসর হচ্ছে সরকার : অর্থ উপদেষ্টা সময়ের আলোর প্রতিবেদককে হেনস্তা, যুবদল নেতা বহিষ্কার

এবার লেবানন থেকে ইসরায়েলে হামলা

ডেস্ক রিপোর্ট
আপডেট : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩, ৯:৩৬ পূর্বাহ্ন

গাজা উপত্যকার পর এবার লেবানন থেকে হামলা হয়েছে ইসরায়েলে। জবাবে গোলা নিক্ষেপ করছে ইসরায়েলি বাহিনীও। ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, লেবানন থেকে ইসরায়েলের দিকে বেশ কয়েকটি মর্টার শেল নিক্ষেপ করা হয়েছে। এর জেরে পাল্টা গোলা নিক্ষেপ করছে ইসরায়েলি বাহিনী।

লেবানন থেকে নিক্ষিপ্ত মর্টার শেলগুলো বিরোধপূর্ণ মাউন্ট ডভ অঞ্চলে পড়েছিল বলে দাবি করেছে ইসরায়েল। তবে এ ঘটনায় কেউ হতাহত বা কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইসরায়েল বলেছে, তাদের নিরাপত্তা বাহিনী এ ধরনের ঘটনা মোকাবিলায় প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করছে এবং ইসরায়েলি বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে যোকোনো জায়গায় প্রয়োজনীয় কাজ চালিয়ে যাবে। সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর