মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি

সেন্ট্রাল ল’ কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

নয়াকণ্ঠ রিপোর্ট
আপডেট : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩, ১১:১৮ অপরাহ্ন

ঐতিহ্যবাহী সেন্ট্রাল ল’ কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ নভেম্বর) রাজধানীর বিজয়নগরস্থ সেন্ট্রাল ল’ কলেজ ক্যাম্পাসে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সেন্ট্রাল ল’ কলেজের উপাধ্যক্ষ ব্যারিস্টার সৈয়দ রিদওয়ান হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট্রাল ল’ কলেজের অধ্যক্ষ খন্দকার সামস উদ্দিন মাহমুদ, সঞ্চালনা করেন অধ্যাপক ড. সামস্ উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেন্ট্রাল ল’ কলেজের অধ্যাপক সিনিয়র এডভোকেট মো. জাকির হোসেন, অধ্যাপক এডভোকেট মো. আবু হানিফ, অধ্যাপক মো. আজহারুল ইসলাম, প্রভাষক ব্যারিস্টার মাঈশা নূর, প্রভাষক এডভোকেট মোহাম্মদ হাবিবুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও সেন্ট্রাল ল’ কলেজের সাবেক সাধারণ সম্পাদক কাজী মামুনুর রহমান মাহিম প্রমুখ।

WhatsApp Image 2023-11-05 at 21.15.44_5bf3d238

নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সেন্ট্রাল ল’ কলেজের সভাপতি কে. এম. ইমতিয়াজ মামুন এবং সেন্ট্রাল ল’ কলেজের সাধারণ সম্পাদক খন্দকার রেজাউল হাসান (পারভেজ)। এর আগে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন সেন্ট্রাল ল’ কলেজ বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের নেতৃবৃন্দরা।

অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী নাগরিক হয়ে গড়ে উঠার তাগিদ দেন। সেইসাথে নবীন শিক্ষার্থীদের আইন পড়াশোনার পাশাপাশি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ঐতিহাসিক ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চার আহ্বান করেন। শিক্ষা জীবনে কঠোর অধ্যবসায়ের পাশাপাশি একজন দক্ষ মানব সম্পদ রূপে নিজেকে গড়ে তোলার প্রস্তুতি নিতে পরামর্শ দেন। অনুষ্ঠানে কলেজের শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সেন্ট্রাল ল’ কলেজের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর