শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি

সকল ষড়যন্ত্র প্রতিরোধ করতে দৃঢ়প্রতিজ্ঞ পল্টন থানা স্বেচ্ছাসেবক লীগ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩, ১২:১০ পূর্বাহ্ন
মো. রাকিব হোসেন রনি ভূঁইয়া’র নেতৃত্বে নাশকতা প্রতিরোধে পল্টন থানার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পল্টন থানা স্বেচ্ছাসেবক লীগ। (ছবি : সংগৃহীত)

বিএনপি-জামায়াতের অগ্নিসংযোগ সহিংসতা নাশকতা প্রতিরোধে দৃঢ়প্রতিজ্ঞ পল্টন থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

বৃহস্পতিবার রাজধানী ঢাকার পল্টন থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেন রনি ভূঁইয়া’র নেতৃত্বে বিএনপি-জামায়াতের নাশকতা প্রতিরোধে পল্টন থানার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পল্টন থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

পল্টন থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাইমুন খান জিতু গণমাধ্যমকে বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির মহড়া শুরু করে দিয়েছে বিএনপি-জামায়াত। এদের এই কর্মকাণ্ড সমগ্র দেশবাসীর জন্য অশনী সংকেত। আমরা পল্টন থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেন রনি ভূঁইয়া ভাইয়ের নেতৃত্বে গত ২৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত পল্টন থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রাজপথে সক্রিয় রয়েছি। বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র নাশকতা প্রতিরোধে দৃঢ়প্রতিজ্ঞ আমরা পল্টন থানা স্বেচ্ছাসেবক লীগ।”

জিতু আরও বলেন, “বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে। কর্তব্যরত এক পুলিশ সদস্যকে ছাত্রদল নেতা পিটিয়ে হত্যা করেছে। আমাদের কাছে এর ফুটেজ আছে। পুলিশ মারা গেছে। এই দৃশ্য সবার হৃদয় ছুঁয়ে গেছে। প্রধান বিচারপতির বাসভবনেও হামলা চালাই। তাদের কাছে দেশের মানুষ কেউই নিরাপদ নয়। আমরা এই অবস্থায় পল্টন থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চুপ করে থাকতে পারি না। আমরা তাদেরকে রাজনৈতিকভাবে প্রতিহত করতে রাজপথে প্রস্তুত। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় এই পরিস্থিতে তাদেরকে চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এদের তুলে দেওয়ার সময় এসেছে।”

জানতে চাইলে পল্টন থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেন রনি ভূঁইয়া বলেন, “দেশি-বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র, আন্দোলনের নামে যানবাহনে অগ্নিসংযোগসহ সহিংসতার সমুচিত জবাব ও সাম্প্রদায়িকতার উত্থান রুখে দিতে সবসময় প্রস্তুত পল্টন থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন দুর্বার গতিতে।”

রনি আরও বলেন, “সমৃদ্ধির অগ্রযাত্রার জননেত্রী শেখ হাসিনা আপার প্রজ্ঞা, মেধা ও দক্ষ নেতৃত্বে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়নসহ আর্থসামাজিক সকল ক্ষেত্রে বাংলাদেশ আজ অর্জন করেছে বিস্ময়কর অগ্রগতি। আর্থসামাজিক সব সূচকে বাংলাদেশ অনেক ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার প্রতিবেশীদের ছাড়িয়ে গেছে। আজ বাংলাদেশ বিশ্বে উন্নয়নের ‘বিস্ময়’ এবং ‘রোল মডেল’ হিসেবে আখ্যায়িত। বাংলাদেশের এ অভূতপূর্ব অগ্রগতি সম্ভব হয়েছে- মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব, অকৃত্রিম দেশপ্রেম, সাধারণ মানুষের প্রতি ভালোবাসা ও মমত্ববোধ এবং কঠোর পরিশ্রমের ফলে। আর বিএনপি-জামায়াত দেশের সাধারণ মানুষের প্রতি ভালোবাসা ও মমত্ববোধ নেই, তারা দেশকে পেছনের দিকে নেওয়ার ষড়যন্ত্র করছে। বিগত দিনের মতো আগামীতেও স্বেচ্ছাসেবকলীগ রাজপথ আগলে রেখে প্রিয়নেত্রীর নির্দেশিত পথে মানুষের কল্যাণে, মানুষের অধিকার আদায়ে কাজ করবে।”

পল্টন থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক রনি বলেন, পল্টন থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের থানা, ওয়ার্ড ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা পল্টন থানার বিভিন্ন স্থানে যার যার নির্দিষ্ট এলাকায় সার্বক্ষণিক সতর্কতা অবলম্বন করে আসছে। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় এবং কোনরকম অঘটনের আভাস পাওয়া মাত্র তা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করাসহ সর্বোপরি জনগণকে সাথে নিয়ে নাশকতাকারীদের প্রতিহত করার মানসিক ও রাজনৈতিকভাবে প্রস্তুত রয়েছে পল্টন থানা স্বেচ্ছাসেবক লীগ।”

তিনি বলেন, “বিএনপি-জামায়াত বাংলাদেশকে পেছনের দিকে নেওয়ার জন্য নানামুখী ষড়যন্ত্র করছে। আর আমরা দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে যেকোনো পরিস্থিতিতে মাঠে থেকে তাদের সকল ষড়যন্ত্র প্রতিরোধ করতে দৃঢ়প্রতিজ্ঞ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর