বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিজয়নগরে জিপিএ–৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা : সেতুমন্ত্রী ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ

উন্নত বাংলাদেশ বিনির্মাণ করার লক্ষ্যে আমাদের এ ইশতেহার : নাছিম

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ৭:০২ অপরাহ্ন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণ করার লক্ষ্যে আমাদের এ ইশতেহার।

বুধবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে স্বাচিপ এবং সকল অ্যাসোসিয়েশন এর সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ইশতেহার ঘোষণা করেছেন। এ ইশতেহারে কর্মসংস্থান বৃদ্ধি, দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসা, গণতান্ত্রিক চর্চার প্রসার, আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করা, আর্থিক খাতে দক্ষতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা সুলভ করা, আধুনিক প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা-সহ মোট ১১টি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণ করার লক্ষ্যে আমাদের এ ইশতেহার।

তিনি বলেন, আওয়ামী লীগ চায় শেখ হাসিনার নেতৃত্বে একটি স্মার্ট বাংলাদেশ। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের সকলকে এক হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে। দুর্নীতিবাজদের আমরা কোন ছাড় দিব না। তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। আমরা আমাদের দেওয়া কথা অতীতেও রেখেছি সামনেও রাখবো।

বাহাউদ্দিন নাছিম দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে স্বাচিপ এবং সকল অ্যাসোসিয়েশন এর সাথে মতবিনিময় সভার মাধ্যমে তার প্রচারণা শুরু করেন।

পরবর্তীতে তিনি বিকেলে পিডব্লিউডি ষ্টাফ কোয়ার্টার এলাকায়, নয়া পল্টন, পূর্ব মানিক নগর এলাকা, অমরচান গলি হয়ে ফকিরাপুল পানির পাম্পের সামনে দিয়ে কালভার্ট রোড এলাকা, পুরানা পল্টন সংবাদ পত্রিকা বিল্ডিং এলাকা, রবিন টাওয়ার, সুলতানাবাদ কলোনী এলাকা, নোয়াখালী টাওয়ার এলাকায় ব্যারিষ্টার রফিকুল  হক এর বাড়ি হয়ে সুরমা টাওয়ার এলাকায় গণসংযোগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর