শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি

ভোট বর্জন আহ্বানকারীদের জনগণ প্রত্যাখ্যান করেছে : তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪, ৯:৩২ অপরাহ্ন

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন বিএনপিসহ যারা ভোট বর্জনের আহ্বান জানিয়েছিল জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।

তিনি বলেন এই নির্বাচন ছিল যারা ভোট বর্জন করেছে, জনগণকে ভোট বর্জন করতে উৎসাহিত করেছে, সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে এবং নির্বাচনের বিপক্ষে কাজ করেছে তাদেরকে প্রত্যাখ্যান করার নির্বাচন।

তিনি আজ সন্ধ্যায় ঢাকার মানিকদী আদর্শ বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজে মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তথ্য প্রতিমন্ত্রী আরাফাত বলেন, নির্বাচনের আগে তারা অগ্নি সন্ত্রাস, হুমকি ধামকি দেয়ার পরও জনগণ উৎসবমুখর পরিবেশে এবার নির্বাচনে অংশগ্রহণ করেছে। দেশীয় ও আন্তর্জাতিক যে চক্রান্তগুলো করা হয়েছিল সেগুলোর জবাব দেয়া হয়েছে এই নির্বাচনের মাধ্যমে। যারা নির্বাচনকে বানচাল করতে চেয়েছিল তারা কিন্তু আজকে পরাজিত হয়েছে।

মোহাম্মদ এ আরাফাত বলেন, জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে, তারা কিছুদিন আগেই অগ্নি সন্ত্রাস চালিয়ে ট্রেনে মানুষ পুড়িয়ে হত্যা করেছে।

বিএনপি’র উদ্দেশ্যে তিনি বলেন যেসব নিরাপরাধ মানুষকে আপনারা জীবন্ত পুড়িয়ে মারলেন তাদের কি বেঁচে থাকার অধিকার ছিল না? আপনারা কেন নির্বাচনে আসলেন না? আজকে দেখেন মানুষ নির্বাচনে এসেছে এবং ভোট দিয়েছে।

তিনি বলেন সঠিক যদি ক্যালকুলেশন করা হয় তাহলে ৪২ শতাংশ নয়, আরো বেশি ভোট পড়েছে এই নির্বাচনে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, বিএনপির অগ্নি সন্ত্রাস, হরতাল, অবরোধের পরেও মানুষ নির্বাচনমুখী ছিল। নির্বাচন হয়েছে। আমরা আগামী পাঁচ বছরেও উন্নয়নের ধারা অব্যাহত রাখবো।

আরাফাত বলেন, একটি দেশের বা সমাজে শান্তি বিরাজের জন্য শক্তিশালী ও সাহসী একজন নেতা দরকার হয়। আমাদের সেই নেতা আছে বলেই আমরা আজ শান্তি উপভোগ করছি। সেই নেতার নাম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আমরা তার জন্য দোয়া করব তার হাতকে শক্তিশালী করব।

তিনি বলেন আমাদের নিজেদের স্বার্থে, শান্তির স্বার্থে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে এবং তার পাশে থাকতে হবে।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, আপনারা ঢাকা-১৭ আসনের মানুষ আমাকে উপনির্বাচনের থেকেও এবার সংসদ নির্বাচনে বিপুল ভোটে আমাকে নির্বাচিত করেছেন। এজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।  আপনারা আমাকে নির্বাচিত করেছেন সেই সুবাদে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর