সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী

ন্যাম সাইডলাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে হাছান মাহমুদের বৈঠক

নয়াকণ্ঠ রিপোর্ট
আপডেট : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪, ৮:৩৯ অপরাহ্ন

উগান্ডার কাম্পালায় অনুষ্ঠানরত জোট নিরপেক্ষ আন্দোলন ন্যামে’র ১৯তম শীর্ষ সম্মেলনের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্করের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন৷

স্থানীয় সময় শনিবার বিকেলে ড. জয়শঙ্কর এ  বৈঠকে ড. হাছান মাহমুদকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন ভূমিকায় অভিনন্দন জানান। উভয় নেতা পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয় এবং দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেন। তারা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন নয়াদিল্লি সফর নিয়েও আলোচনা করেন।

ড. হাছান মাহমুদ ১৯-২০ জানুয়ারি জোট নিরপেক্ষ আন্দোলনের ১৯তম শীর্ষ সম্মেলনে এবং ২১-২২ জানুয়ারি ৭৭ জাতি গ্রুপ ও চীনের তৃতীয় দক্ষিণ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। পররাষ্ট্র সচিব ( সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ এ মুহিত এবং কেনিয়া ও উগান্ডায় বাংলাদেশের হাইকমিশনারসহ অন্যরা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর