শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী বিশ্বপরিসরেও অবদান রাখছে বাংলাদেশ সেনাবাহিনী : ওয়াকার-উজ-জামান স্ত্রীর আত্মহত্যা মামলায় আত্মসমর্পণ করলেন জাহের আলভী উৎপাদনমুখী অর্থনীতির দিকে অগ্রসর হচ্ছে সরকার : অর্থ উপদেষ্টা সময়ের আলোর প্রতিবেদককে হেনস্তা, যুবদল নেতা বহিষ্কার ছিনতাইকারী ও সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে ‘অ্যাগ্রেসিভ পুলিশিং’ করা হবে : র‍্যাব স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রুমিনের প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল দল নয়, দেশের জন্য কাজ করুন : সাংবাদিকদের প্রধানমন্ত্রী দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী পরিচ্ছন্ন ভাবমূর্তি ও ১৭ বছরের ত্যাগ: ফতেপুরে আলোচনায় যুবনেতা আসাদ ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জের লেকে গোসল করতে নেমে দুই শিশু সহ একই পরিবারের তিনজনের মৃত্যু

আইনমন্ত্রীর সাথে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪, ৬:৩৮ অপরাহ্ন

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপির সাথে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ বিকেলে সচিবালয়ে আইনমন্ত্রীর নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার এই সৌজন্য সাক্ষাৎ হয়।

সাংবাদিকদের সাথে আলাপকালে আইনমন্ত্রী বলেন, ভারতের ভূপালে একটা ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি আছে। সেখানে আমাদের ১২০৬ জন জুডিসিয়াল অফিসার ট্রেনিং নিচ্ছেন। প্রায় দুই হাজার কর্মকর্তা ট্রেনিং নেবেন। আমরা দেশে একটা ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি করতে যাচ্ছি। সেখানে ভারতের অভিজ্ঞতা আমাদের প্রয়োজন হবে। এসব বিষয় নিয়ে আমরা আলাপ-আলোচনা করেছি। আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।

আইনমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে যেসব উন্নয়ন অংশীদারত্ব রয়েছে, সেসব উন্নয়ন অংশীদারত্বের (ডেভেলপমেন্ট পার্টনারশিপ) মধ্যে আইনের প্রয়োগ, আইনের ধারাগুলোর স্পষ্টীকরণ সব সময় প্রয়োজন হয়। আইনের যেসব অবকাঠামো অনেক দিন আগে থেকেই প্রায় এক, যেসব পরিবর্তন ভারতে হয়েছে, সেসব পরিবর্তন বাংলাদেশেও সম্ভাবনা আছে কি না এবং বাংলাদেশের আইনের যেসব পরিবর্তন করা হয়েছে, সেগুলো ভারতে সম্ভাবনা আছে কি না, এসব নিয়ে সব সময়ই আলাপ করা হয়ে থাকে, আজকেও আলাপ হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর