বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী

মানুষ হত্যাকে যারা সফলতা মনে করে, তারা দেশের শত্রু : বাহাউদ্দিন নাছিম

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪, ৪:৩১ অপরাহ্ন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি বলেছেন, বিএনপি-জামায়াত মানুষ পুড়িয়ে মেরে রাজনৈতিক আন্দোলনের নামে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যেতে চায়। এরা অশুভ শক্তি, এদের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে। যারা দেশকে ভালোবাসে না, দেশের মানুষদের হত্যা করাকে নিজেদের সফলতা মনে করে, তারা দেশের শত্রু।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে শান্তিবাগ, শাহ সাহেব বাড়ি জামে মসজিদের পাশে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,বিএনপি-জামাত জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এরা দেশের মানুষকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়ে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টায় লিপ্ত।

তিনি আরো বলেন, আমরা মানুষকে সম্মান করি। মানুষকে ভালোবাসি। মানুষের প্রতি আমাদের যে সংবেদনশীল আচরণ এটি জাতির পিতার সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের জনপ্রিয়তাকে এক অনন্য জায়গায় পৌঁছে দিয়েছে। আমরা সব সময় দেশের মানুষের কল্যাণে রাজনীতি করি।

নাছিম বলেন, বিএনপি-জামাতকে প্রতিহত করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে রক্ষা করতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির দেশ হিসেবে স্মার্ট বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর