শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন কপ সম্মেলনে যোগ দিতে ৯ নভেম্বর তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা: প্রধানমন্ত্রী ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখাল ডিবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না : হুমায়ুন কবির ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী পরীমণি ও সহযোগীদের বিরুদ্ধে সাংবাদিক হেনস্তার অভিযোগ নবাবগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ কর্মী গ্রেফতার দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর হাসিনা-কামালের সম্পত্তি সরকারের হেফাজতে নেওয়ার উদ্যোগ সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান মানিক পশারীর দাফনে বাধা : মুক্তিযোদ্ধাদের নিন্দা ৬১ বসন্তে কিং খান ব্যারিস্টার ফুয়াদকে তলব করলেন ট্রাইব্যুনাল ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্যের সুযোগ নেই : মুক্তিযুদ্ধমন্ত্রী

কাজে গিয়ে কেউ যেন সেবা থেকে বঞ্চিত না হয় : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪, ৭:৫১ অপরাহ্ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে মন্ত্রিপরিষদ গঠনের পর নিজের নির্বাচনী এলাকায় ৪দিনের সফরে এসে থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ দিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমান এমপি বলেন, থানায় কোন পক্ষপাতিত্ব থাকবে না। কেউ যেন অন্যায়ভাবে হয়রানি না হয়। তিন উপজেলাকে মডেল হিসেবে দাড় করার উদ্দেশ্যে তিনি বলেন, আমি এমন কিছু করে যেতে চাই যাতে মরার পরেও এলাকায় আমি বেঁচে থাকতে চাই।

শুক্রবার দুপুরে ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়ায় নিজ বাসভবনে ফরিদপুরের মধুখালী ও বোয়ালমারী উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন আব্দুর রহমান।

মন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশে বলেন, এবার নির্বাচনে কেউ কেউ কালো টাকার পাহাড় দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। আপনারা নির্বাচনের আচরণবিধি মেনে ঠিকমত দায়িত্ব পালন করেছেন। মানুষ নিভিগ্নে ভোট দিতে পেরেছে। আমি মনোনয়ন পাওয়ার পরেই বিভিন্ন জায়গায় বলেছিলাম; আমি কোন কেন্দ্র দখল করে বা কারচুপি করে নির্বাচিত হতে চাই না।

তিনি ফরিদপুর-১ আসনের (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা) দুইবারের সাবেক সংসদ সদস্য ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

এ সময় মন্ত্রী সাব জানিয়ে দেন তার পক্ষে কেউ কোন ধরনের সুপারিশ নিয়ে থানায় বা কোনো দপ্তরে যাবে না। একই সাথে তিনি আরো বলেন, সাধারণ মানুষ কেউ যেন থানায় গিয়ে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন। মানুষ যাতে তাদের আইনগত অধিকার থেকে বঞ্চিত না হন সে বিষয়ে খেয়াল রাখতে নির্দেশনা দেন তিনি। মতবিনিময় সবাই উপস্থিত অন্যান্য দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশ্য তিনি একই কথা বলেন। এ সময় মন্ত্রীর এমন বক্তব্যকে স্বাগত জানান কর্মকর্তারা।

মতবিনিময় সভায় মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামনুন আহমেদ অনিক, বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, মধুখালী থানার অফিসার ইনচার্জ মো. মিরাজ হোসেন ও বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ শেখ সাদী সহ দুই উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর