বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা সব বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিক নাদিম হত্যার সুষ্ঠু বিচারের দাবি বিএফইউজের

নয়াকণ্ঠ প্রতিবেদক
আপডেট : শনিবার, ১৭ জুন, ২০২৩, ৬:৫৪ অপরাহ্ন

সাংবাদিক গোলাম রাব্বানী হত্যার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।

শনিবার (১৭ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত বিক্ষোভ সমাবেশে সংগঠনের নেতারা এ দাবি জানান।

বিএফইউজের সভাপতি ওমর ফারুক বলেন, সাংবাদিক নাদিম হত্যাকাণ্ড একটি পরিকল্পিত বিষয়। হত্যাকাণ্ডের সঙ্গে শুধু চেয়ারম্যানই নন, আরও অনেকেই জড়িত। তাদের খুঁজে বের করতে হবে।

তিনি বলেন, বর্তমান মিডিয়া হাউজগুলো ন্যায্য বেতন দেয় না। ইতোমধ্যেই নাদিমের পরিবার অসহায় অবস্থায় রয়েছে। যদিও প্রধানমন্ত্রী সহায়তার আশ্বাস দিয়েছেন। কিন্তু আমরা চাই এ আন্দোলন চলমান থাকুক।

সাধারণ সম্পাদক দীপ আজাদ বলেছেন, দেশজুড়ে যারা প্রকৃত সাংবাদিকতা করছেন, আমরা তাদের শত্রুদের তালিকা প্রকাশ করতে চাই। আমরা আমাদের অনেক সহকর্মীকে হারিয়েছি। কোনো সাংবাদিক হত্যার পরিপূর্ণ বিচার হয়নি। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীও কোনো উদ্যোগ নেননি। তার প্রতি আমাদের যে প্রত্যাশা ছিল, তা ব্যর্থ হয়েছে।

ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, গত ৪০ বছর ধরে সাংবাদিক হত্যার আন্দোলন করে আমরা অগ্রসর হতে পারিনি। দেশটা আংশিক স্বাধীন দেশ। কারণ এ দেশে সবার বিচার হলেও সাংবাদিক হত্যার বিচার হয় না। ৭১ টিভি এবং বাংলানিউজ কর্তৃপক্ষের উচিত এখন নাদিমের অসহায় পরিবারের পাশে দাঁড়ানো।

তিনি বলেন, তথ্য মন্ত্রণালয় গত ৪৮ ঘণ্টাতেও নাদিম হত্যার কোনো বিবৃতি দেয়নি। তথ্যমন্ত্রীকে বলতে চাই, আমলাতান্ত্রিক জটিলতা এড়িয়ে নাদিমের পরিবারের প্রতি সহায়তা নিশ্চিত করুন।

বুলবুল বলেন, ইতোমধ্যে সেই ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার করা হলেও আমরা চাই তাকে আওয়ামী লীগ থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হোক। তাতে আওয়ামী লীগের কোনো ক্ষতি হবে না। তবে খুনিদের গ্রেপ্তার করাই একমাত্র সমাধান নয়। সঠিক শাস্তি নিশ্চিত করাটাই মূল লক্ষ্য।

সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাংবাদিক নেতা কুদ্দুস আফ্রাদ, ডিইউজের সাবেক দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস, ডিইউজের যুগ্ম-সম্পাদক আলম খায়রুল, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য দুলাল খান, ডিইউজের সহ-সভাপতি মানিক লাল ঘোষ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি নাসিমা আক্তার সোমা, ডিইউজের আইন সম্পাদক শাহীন আলী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর