শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের ভিশন তুলে ধরবেন প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটির সুযোগ জ্বালানি খাতে শেভরনের আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ হজ কার্যক্রমে অংশ নিতে অনুমতি পেল ৭০২ এজেন্সি ঢাকা উত্তর সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন বিদ্যুৎ সংকট কৃত্রিমভাবে তৈরি বলে মনে হচ্ছে : রিজভী ওমেন্স ফান্ড এশিয়া লিগ্যাল ফেলোশিপ পেলেন বাংলাদেশী আইনজীবী ইফাত হাসান শাম্মি অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ

স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধু সাংবাদিক পরিষদের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩, ২:০৮ অপরাহ্ন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে  জাতীয় প্রেসক্লাবে ‘বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে’ শ্রদ্ধা নিবেদন করেছে সাংবাদিক সমাজ।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের নবনির্বাচিত ব্যাবস্থাপনা কমিটিসহ অন্যান্য সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

এদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  প্রতিকৃতিতে পুষ্পক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধু সাংবাদিক পরিষদ।

সংগঠনের সভাপতি সুভাস চন্দ বাদল এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ এর নেতৃত্বে এই পুষ্পক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (রিএফইউজ) সভাপতি ওমর ফারুক, সাবেক সভাপতি ও জাতীয় সংবাদ সংস্থা বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ ও সাবেক মহাসচিব আবদুল জলিল ভূইয়া, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, ডিইউজের সহ-সভাপতি মানিক লাল ঘোষ, সাংবাদিক সফিকুল ইসলাম, মো. শেখ ফরিদ, কাজী মামুনুর রহমান মাহিম প্রমুখ।

এছাড়াও শ্রদ্ধা নিবেদন করেছে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম-ঢাকা, ঢাকা বিভাগ সাংবাদিক ফোরাম, গোপালগঞ্জ সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর