শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি হেপাটাইটিস এ-তে আক্রান্ত ডিজে সনিকা মির্জা আব্বাসের সুস্থতাকে বিষ্ময়কর হিসেবে দেখছেন ডাক্তাররা : আফরোজা আব্বাস ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট চাঁদপুরে বিশাল জনসভা: বিভিন্ন সংগঠনের যোগদান, খাল খনন কর্মসূচি ও ফ্যামিলি কার্ডের উদ্বোধন দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমন্ত্রী ফ্রিজে কাটা তরমুজ রাখলে মানতে হবে যেসব নিয়ম স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, নেই বিদেশে যেতে বাধা

রেমিট্যান্স প্রেরণ প্রক্রিয়া সহজ করতে সৌদি আরবের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪, ৬:০৫ অপরাহ্ন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্স প্রেরণ প্রক্রিয়া সহজীকরণের জন্য সৌদি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলাদেশী কর্মীদের আয়ের একটি প্রধান উৎস হিসেবে সৌদি আরবের গুরুত্বের কথা তুলে ধরে তিনি বলেন, এই প্রক্রিয়া সহজীকরণ করলে বাংলাদেশি প্রবাসীরা উল্লেখযোগ্যভাবে উপকৃত হবেন।

বুধবার বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান বাংলাদেশ সচিবালয়ে তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদেকদের প্রশ্নের জবাবে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা সহ জলবায়ু কৌশল বাস্তবায়ন, দূষণরোধ, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং সৌর ও বায়ুশক্তির মতো নবায়নযোগ্য জ্বালানী উৎস প্রসারে সৌদি আরবের সহযোগিতা চান। তিনি বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের সহযোগিতা উদ্ভাবনী সমাধানের এবং আরও টেকসই ভবিষ্যতের দিকে অগ্রসর হতে সহায়ক হবে।

সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান জানান, সৌদি আরব বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানীর জন্য ৩ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে। তিনি পরিবেশগত উদ্যোগে বাংলাদেশের সহযোগিতা বাড়ানোর সৌদি আরবের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং নবায়নযোগ্য জ্বালানী উন্নয়ন, টেকসই উন্নয়ন লক্ষ্য, জলবায়ু কর্মসূচির উদ্যোগে বাংলাদেশের সাথে অংশীদারিত্বমূলকভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

সভা চলাকালীন আলোচনায় পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন প্রশমনে সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়। উভয় পক্ষ টেকসই উন্নয়নের জন্য পারস্পরিক দক্ষতা ও সম্পদ কাজে লাগিয়ে ঘনিষ্ঠ সম্পর্ক ও সহযোগিতা গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর