বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী বিশ্বপরিসরেও অবদান রাখছে বাংলাদেশ সেনাবাহিনী : ওয়াকার-উজ-জামান স্ত্রীর আত্মহত্যা মামলায় আত্মসমর্পণ করলেন জাহের আলভী উৎপাদনমুখী অর্থনীতির দিকে অগ্রসর হচ্ছে সরকার : অর্থ উপদেষ্টা সময়ের আলোর প্রতিবেদককে হেনস্তা, যুবদল নেতা বহিষ্কার ছিনতাইকারী ও সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে ‘অ্যাগ্রেসিভ পুলিশিং’ করা হবে : র‍্যাব স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রুমিনের প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল দল নয়, দেশের জন্য কাজ করুন : সাংবাদিকদের প্রধানমন্ত্রী দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী পরিচ্ছন্ন ভাবমূর্তি ও ১৭ বছরের ত্যাগ: ফতেপুরে আলোচনায় যুবনেতা আসাদ ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জের লেকে গোসল করতে নেমে দুই শিশু সহ একই পরিবারের তিনজনের মৃত্যু

ইসরায়েলি দখলদারিত্বের আইনী পরিণতি প্রশ্নে শুনানি শুরু করবে জাতিসংঘ আদালত

ডেস্ক রিপোর্ট
আপডেট : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪, ৭:০৯ অপরাহ্ন

জাতিসংঘের শীর্ষ আদালত ১৯৬৭ সাল থেকে ফিলিস্তিনি ভূখন্ডে ইসরায়েলের দখলদারিত্বের আইনি পরিণতি প্রশ্নে সোমবার থেকে শুনানি শুরু করবে। নজিরবিহীন ৫২টি  দেশ এতে সাক্ষ্য দেবে বলে আশা করা হচ্ছে। হেগের শান্তি প্রাসাদে  ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের (আইসিজে) এক সপ্তাহব্যাপী অধিবেশনে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনসহ দেশগুলির বিচারকরা বক্তব্য প্রদান করবেন। খবর এএফপি’র।
২০২২ সালের ডিসেম্বরে, জাতিসংঘের সাধারণ পরিষদ “পূর্ব  জেরুজালেমসহ অধিকৃত ফিলিস্তিনি ভূখন্ডে ইসরায়েলের নীতি ও কর্মকান্ড থেকে উদ্ভূত আইনী পরিণতি” সম্পর্কে আইসিজে’র নিকট থেকে একটি অবাধ্যতামূলক “পরামর্শমূলক মতামত” চায়। আইসিজে’র যে কোনো মতামত বাধ্যতামূলক না হলেও, ৭ অক্টোবর হামাসের নৃশংস হামলার ফলে গাজা যুদ্ধের বিষয়ে ইসরায়েলের উপর আন্তর্জাতিক আইনি চাপ বৃদ্ধির বেড়ে যাওয়ায় এই মতামত চাওয়া হয়। তবে শুনানিগুলি দক্ষিণ আফ্রিকার আনা একটি হাই-প্রোফাইল মামলা থেকে পৃথক। ওই মামলায় অভিযোগ ওঠে যে ইসরাইল বর্তমান গাজা হামলার সময় গণহত্যামূলক কাজ করছে। জানুয়ারিতে আইসিজে’র ওই মামলায় রায়ে বলা হয় গণহত্যা রোধ করতে ও গাজায় মানবিক সাহায্যের অনুমতি দেওয়ার জন্য ইসরায়েলকে অবশ্যই তার ক্ষমতার মধ্যে সবকিছুই করতে হবে, তবে ওই আদেশে  যুদ্ধবিরতির কথা ছিল না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর