রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা : সেতুমন্ত্রী ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ পুলিশের উচ্চ পর্যায়ে বড় রদবদল

অবিলম্বে ১০ম ওয়েজবোর্ড গঠনসহ দশ দফা দাবি আদায়ে বিএফইউজের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪, ৮:১৮ অপরাহ্ন

সাংবাদিক, শ্রমিক কর্মচারী নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ১০ম ওয়েজবোর্ড অবিলম্বে গঠনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতি দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে বিএফইউজে – বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন আয়োজিত সমাবেশে নেতৃবৃন্দ টেলিভিশন, অনলাইন ও রেডিওসহ সকল ইলেকট্রনিক মিডিয়ায় অভিন্ন বেতন কাঠামো প্রদান এবং ৯ম ওয়েজবোর্ড রোয়েদাদের বকেয়া পরিশোধের জন্য মালিক কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

বিএফইউজের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে সমাবেশে গণমাধ্যমকর্মীদের দাবি নিয়ে বক্তব্য রাখেন বিএফউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বিএফইউজের ভারপ্রাপ্ত মহাসচিব শেখ মামুনুর রশীদ, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, ডিআরইউ”র সভাপতি সৈয়দ শুক্কুর আলী শুভ, কর্মচারী ফেডারেশনের নেতা মতিউর রহমান তালুকদার, খায়রুল ইসলাম, শ্রমিক ফেডারেন নেতা আলমগীর হোসেন,মাসুদুল আহসান, ডিইউজের সহ-সভাপতি মানিক লাল ঘোষ, যুগ্ম সম্পাদক খায়রুল আলম, ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সাংবাদিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান খান বাবু, ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক কবির আহমেদ খান, নারী সাংবাদিক নেত্রী নাসিমুন আরা হক মিনু, নাসিমা সোমা,উম্মুল ওয়ারা সুইটি, নূরে জান্নাত আখতার সীমা প্রমুখ।

সভায় বিএফইউজের সভাপতি ওমর ফারুক ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৭ ফেব্রুয়ারি সকাল ১১ টায় ঢাকায় সমাবেশ আহবান করেন এবং সমাবেশ শেষে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেন। এছাড়াও আগামী ২৯ ফেব্রুয়ারি সকাল ১১ টায় বরিশালে সমাবেশ করার কথা ও জানান তিনি। সমাবেশ সঞ্চালনা করেন ডিইউজের সাংগঠনিক এ জিহাদুর রহমান জিহাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর