শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের ভিশন তুলে ধরবেন প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটির সুযোগ জ্বালানি খাতে শেভরনের আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ হজ কার্যক্রমে অংশ নিতে অনুমতি পেল ৭০২ এজেন্সি ঢাকা উত্তর সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন বিদ্যুৎ সংকট কৃত্রিমভাবে তৈরি বলে মনে হচ্ছে : রিজভী ওমেন্স ফান্ড এশিয়া লিগ্যাল ফেলোশিপ পেলেন বাংলাদেশী আইনজীবী ইফাত হাসান শাম্মি অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় স্থানীয় সরকারকে আরো প্রযুক্তি নির্ভর হতে হবে : রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪, ৭:২৩ অপরাহ্ন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় স্থানীয় সরকারকে আরো প্রযুক্তিনির্ভর এবং কর্মসম্পাদনে সদা তৎপর হতে হবে। মাটি ও মানুষের সঙ্গে আরো নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে বলে উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় সরকার বিভাগ আধুনিক ও স্মার্ট প্রযুক্তিতে আরো বেশি দক্ষতা ও সক্ষমতা অর্জন করে নিরাপদ পানি, স্যানিটেশন, শিক্ষা, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়নসহ প্রয়োজনীয় সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে।

মো. সাহাবুদ্দিন ‘জাতীয় স্থানীয় সরকার দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে আজ এ কথা বলেন।

আগামীকাল রোববার ‘জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৪ পালিত হবে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার’।

মো. সাহাবুদ্দিন বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শোষিত, বঞ্চিত ও নিপীড়িত জনতার মুক্তির জন্য আজীবন সংগ্রাম করেছেন।

তিনি বলেন, স্বাধীনতার পরপরই জাতির পিতার দিকনির্দেশনায় বাংলাদেশের সংবিধানের ৫৯ ও ৬০ অনুচ্ছেদে বর্ণিত স্থানীয় শাসনের বিধানের আলোকে নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

রাষ্ট্র প্রধান বলেন, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ কাঙ্খিত সেবা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

তিনি বলেন, “আমি আশা করি, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ও উন্নত নাগরিক সেবা প্রদানে সিটি কর্পোরেশন, জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন এই পাঁচ স্তরের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত জনপ্রতিনিধি ও কর্মকর্তাগণ আন্তরিক প্রয়াস অব্যাহত রাখবেন।”

জাতীয় স্থানীয় সরকার দিবসে স্থানীয় সরকার ও সাধারণ জনগণের মেলবন্ধন হবে আরো দৃঢ় এবং সেবাপ্রাপ্তি সহজ ও নিরবচ্ছিন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রপতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর