বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’

সাংবাদিকদের ওপর ২৮ অক্টোবরের হামলার ঘটনায় ডিএমপির অনুসন্ধান কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ১১:৪২ অপরাহ্ন

গত বছরের ২৮ অক্টোবর সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে অনুসন্ধান কমিটি গঠন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামানকে এই কমিটির প্রধান করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের নির্দেশে এ কমিটি গঠন করা হয়েছে। পরে কমিটিতে পুলিশের অন্য সদস্যদের যুক্ত করা হবে। এর আগে হামলার শিকার সাংবাদিকরা ডিএমপি কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিতে স্মারকলিপি দেন আহতরা। এসময় জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টিভির বার্তা প্রধান (হেড অব নিউজ) শাকিল আহমেদ, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের সদস্য সচিব মানস ঘোষ, সাংবাদিক নিজামুল হক বিপুলসহ হামলার শিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ডিএমপি কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে সাংবাদিকদের পক্ষ থেকে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। একইসঙ্গে হামলার শিকার সাংবাদিকরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।
ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, ‘২৮ অক্টোবরের ঘটনার পর আমি পুলিশ সদস্যদের যেমন খোঁজ নিয়েছি, তেমনিভাবে আহত সাংবাদিকদেরও খোঁজ নিয়েছি। সাংবাদিকদের উদ্দেশ্যমূলকভাবে আঘাত করা হয়েছে, এটা হামলার ধরন দেখলেই বুঝা  যায়। সাংবাদিকদের কেন হামলা করা হলো তা বিশ্লেষণের দাবি রাখে। পৃথিবীর অন্য কোথাও এমনটি দেখা যায় না।’
জড়িতদের চিহ্নিতে কমিটি গঠনের নির্দেশ দিয়ে ডিএমপি কমিশনার বলেন, ঘটনাটি তদন্ত করে বিচারের জন্য পাঠানো হলো পুলিশের কাজ। এটা করার জন্য আমাদের সর্বাত্মক আন্তরিকতা রয়েছে। ঘটনাস্থলগুলোর স্থির চিত্র, ফুটেজ রয়েছে, সেগুলো বিশ্লেষণ করে জড়িতদের চিহ্নিত করা হবে। আমাদের ছোট একটা টিম টাস্কফোর্সের মতো করে কাজ করবে।
উল্লেখ্য, রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গত বছরের ২৮ অক্টোবর হামলার শিকার হয়েছিল ৩০ জনের বেশি সাংবাদিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর