বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিজয়নগরে জিপিএ–৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা : সেতুমন্ত্রী ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ

নির্বাচনকালীন সরকার নিয়ে রূপরেখা আসবে, আশা ফখরুলের

ডেস্ক রিপোর্ট
আপডেট : সোমবার, ২৬ জুন, ২০২৩, ৬:১৯ অপরাহ্ন
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। (ফাইল ছবি)

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার নিয়ে বিএনপি ইতোমধ্যে আলোচনা শুরু করেছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আশা, ভবিষ্যতে এ নিয়ে একটি রূপরেখা আসবে।

সোমবার (২৬ জুন) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

সংবিধানের মধ্যে থেকে প্রধানমন্ত্রী পদত্যাগ করে কীভাবে নির্বাচন করা যায় তার একটি প্রস্তাব দিয়েছেন ড. শাহদীন মালিক– এ নিয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, এটা শাহদীন মালিকের আইনগতভাবে যে চিন্তা, সেখান থেকে তিনি এটা বলেছেন। এটা তো বিএনপির চিন্তা নয়। আমরা আরও সুনির্দিষ্টভাবে ভবিষ্যতে বলব। ইতোমধ্যে আমরা আলোচনা শুরু করেছি, পঞ্চদশ সংশোধনী নিয়ে কথা বলেছি সেমিনারে। তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকার নিয়ে আলোচনা শুরু করেছি। শাহদীন মালিককে ধন্যবাদ জানাই, তিনি তার মতামত দিয়েছেন। আশা করি, দেশে আরও যেসব সংবিধান ও আইন বিশেষজ্ঞ আছেন, তারা তাদের মতামত দেবেন। সেখান থেকে একটা চিন্তা বেরিয়ে আসবে। বিশ্বাস করি, প্রতিটি প্রস্তাবে জনগণ যেভাবে চাইবে তার প্রতিফলন থাকবে।

বিএনপি নিরপেক্ষ সরকারের রূপরেখা দেবে কি না– জানতে চাইলে তিনি বলেন, আমরা সেজন্য আলোচনা করছি। সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে সেমিনার করেছি। সেভাবে নিশ্চয়ই আলোচনা করে একটি রূপরেখা আসবে বলে আশা করি।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ঈদের পর আমাদের আন্দোলন তো আরও জোরদার হবে। আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করছে, তাদের সঙ্গে আলোচনা করেছি। আন্দোলনকে আরও বেগবান করতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর