বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের কঠোর হুমকি সত্ত্বেও যুদ্ধবিরতি চায় না ইরান জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল

তেহরানে রাইসি’র জানাজা অনুষ্ঠিত হবে

ডেস্ক রিপোর্ট
আপডেট : বুধবার, ২২ মে, ২০২৪, ১১:২৩ পূর্বাহ্ন

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি’র জানাজা বুধবার তেহরানে অনুষ্ঠিত হবে।
সাবেক প্রেসিডেন্টের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বিপুল সংখ্যক শোকার্ত মানুষ অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে।
শোক মিছিলের আগে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানাজা পরিচালনা করবেন। রাইসি ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ানসহ আরও সাত কর্মকর্তার জানাজা অনুষ্ঠিত হচ্ছে।
নিহত প্রেসিডেন্টের প্রতি শ্রদ্ধা ও প্রশংসা জানিয়ে রাজধানী তেহরান নানা ধরনের ব্যনারে ছেয়ে গেছে। রাজধানীবাসীকে ফোনে পাঠানো ম্যাসেজে শেষযাত্রা ও জানাজায় অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে।
এদিকে রাজধানীতে একদিকে যেমন সাবেক প্রেসিডেন্টকে ‘সেবার শহীদ’ বলে অভিনন্দন জানিয়ে বিশাল ব্যানার উঠছে, অপরদিকে তার বিরোধীরা ‘সুবিধাবঞ্চিতদের সেবককে বিদায়’ বলে ব্যানার উড়াচ্ছে।
রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, রাইসি’র শেষ যাত্রায় বিদেশী বিশিষ্টজনরাও অংশ নেবেন। তেহরান বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে এই শেষ যাত্রা শহরের কেন্দ্রস্থল এনঘেলাব স্কোয়ারে শেষ হওয়ার কথা রয়েছে।
এরআগে মঙ্গলবার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি’র জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে হাজারো শোকার্ত মানুষ শামিল হন।
তাবরিজ থেকে রাইসি ও তাঁর সরকারের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ানের মরদেহ ইরানের মধ্যাঞ্চলের ঐতিহাসিক কোম শহরে নেওয়া হয়। সেখানেও তাঁদের জানাজা হয়। পরে রাইসি ও আবদোল্লাহিয়ানের মরদেহ তেহরানে নিয়ে আসা হয়।
ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে রাইসির জন্ম ও বেড়ে ওঠা। আগামীকাল বৃহস্পতিবার সেখানেই তাঁর দাফন কাজ সম্পন্ন  হবে।
উল্লেখ্য, সদ্য প্রয়াত প্রেসিডেন্ট রাইসিআজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় গত রোববার দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান। সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও ছিলেন।
সেখান থেকে তিনটি হেলিকপ্টারের একটি বহর নিয়ে রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ানসহ অন্য কর্মকর্তারাতাবরিজে ফিরছিলেন।
পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বেল-২১২ মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। কিন্তু অন্য দু’টি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায়।
দুর্ঘটনার পর পরই ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু হয়। এ কাজে ৭৩টি উদ্ধারকারী দল অংশ নেয়। কিন্তু ঘন কুয়াশা ও বৃষ্টির কারণে উদ্ধারকাজ মারাত্মকভাবে বিঘিœত হয়।
শেষ পর্যন্ত ইরানের রেডক্রিসেন্ট বিধ্বস্ত হেলিকপ্টারটির খোঁজ পায়। দুর্ঘটনার প্রায় ১৬ ঘন্টা পর সোমবার সকালে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহর নিউজের খবরে রাইসিসহ হেলিকপ্টারের সকল আরোহীর মৃত্যু নিশ্চিত করা হয়।
রাইসি ২০২১ সালে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। রাইসি (৬৩) সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। তাকে ব্যাপকভাবে খামেনির উত্তরসূরি ভাবা হতো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর