শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটি গঠন জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী ধানমন্ডিতে ঢাকা মহানগর উত্তর আ’লীগের মিছিল মঙ্গলবার বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় বৈঠক সাংবাদিক আলিফ হত্যা: অনুসন্ধানী সাংবাদিকতা কি তবে মৃত্যুফাঁদ? ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেউ বিতর্কিত করবেন না : প্রধানমন্ত্রী ‘ইশরাকের জন্য আরও বড় দায়িত্বের পথও উন্মোচিত হতে পারে’ কুমিল্লায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড হারিয়েছে, থানায় জিডি সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে মার্কিন ভিসার আবেদন বাতিল হতে পারে সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়: তথ্য উপদেষ্টা আজ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২৭ ইসরায়েলি কূটনীতিককে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের ‘সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার’ পিজিডি-এইচআরএম কোর্সে অনন্য কৃতিত্বের সাথে ৩.৮৩ সিজিপিএ পেলেন প্রভাষক রেজাউল হায়াত শান্ত

গোপালগঞ্জে যুবলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন

ডেস্ক রিপোর্ট
আপডেট : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪, ৬:৫১ অপরাহ্ন

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (৩ জুলাই) বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাাটিনাম জয়ন্তী) উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গোপালগঞ্জ সদর উপজেলা যুবলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মানিক লাল ঘোষ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মানিক লাল ঘোষ বলেন, যুবলীগ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণির রক্ত ও আদর্শের যোগ্য উত্তরসূরি অধ্যাপক শেখ ফজলে শামস পরশের ভিশনারী নেতৃত্ব আন্দোলন সংগ্রাম ও মানবিকতায় যুবলীগ আজ যুব সমাজের প্রাণের সংগঠনে পরিণত হয়েছে।

রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড যুবলীগের কার্যক্রমকে আরো বেগবান করতে বিভিন্ন পেশার শিক্ষিত, মার্জিত ও দেশপ্রেমিক যুবকদের যুবলীগের সদস্য পদ সংগ্রহের আহবান জানান মানিক লাল ঘোষ।

গোপালগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি জাহেদ মাহামুদ বাপ্পীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এম ফিরোজ মাহামুদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানা জুবায়ের।

অনুষ্ঠানে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন হিটু সহ জেলা, উপজেলা ও পৌরসভা যুবলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর