মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের ভিশন তুলে ধরবেন প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটির সুযোগ জ্বালানি খাতে শেভরনের আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ হজ কার্যক্রমে অংশ নিতে অনুমতি পেল ৭০২ এজেন্সি ঢাকা উত্তর সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন বিদ্যুৎ সংকট কৃত্রিমভাবে তৈরি বলে মনে হচ্ছে : রিজভী ওমেন্স ফান্ড এশিয়া লিগ্যাল ফেলোশিপ পেলেন বাংলাদেশী আইনজীবী ইফাত হাসান শাম্মি অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ

ইউক্রেনের মিত্রদের সমাবেশে যোগ দিতে জার্মানিতে জেলেনস্কি

ডেস্ক রিপোর্ট
আপডেট : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ৩:২৫ অপরাহ্ন
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার জার্মানি সফর করছেন। সেখানে তিনি ইউক্রেনের সামরিক মিত্রদের সাথে বৈঠক করবেন।
যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীর সাফল্য অর্জন এবং ইউক্রেনে মস্কোর মারাত্মক হামলার কয়েকদিন পর জেলেনস্কি এই সফরে গেলেন।
জার্মান সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, জেলেনস্কি এবং জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ ফ্রাঙ্কফুর্টে ‘মুখোমুখি’ আলোচনায় বসবেন। মুখপাত্র ইউক্রেনের নেতার কর্মসূচি সম্পর্কে বিশদ বিবরণ দেন নি।
জার্মান নিউজ আউটলেট ‘দার স্পাইজেল’ জানিয়েছে, জেলেনস্কি যুক্তরাষ্ট্রের রামস্টেইন বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রসহ কিয়েভের সমর্থকদের সমাবেশে যোগ দেবেন।
ফ্রাঙ্কফুটের দক্ষিণ-পশ্চিমের ঘাঁটিতে এই বৈঠকের আয়োজন করেছেন মার্কিন প্রতিরক্ষা প্রধান লয়েড অস্টিন।
দার স্পাইজেল বলেছে, পোলতাভা শহরে একটি রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৫৫ জন নিহত এবং ৩শ’ জন আহত হওয়ার কয়েকদিন পর ইউক্রেনের মাটিতে এই ‘পরিস্থিতির ভয়াবহতার’ প্রতি গুরুত্ব দিতে জেলেনস্কি এই বৈঠকে যোগ দিচ্ছেন।
অস্টিন স্থানীয় সময় সকাল ১০টায় (০৮০০ জিএমটি) বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করবেন এবং বিকাল সোয়া ৪ টায় একটি সংবাদ সম্মেলনের আয়োজন করবেন।
পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার বলেছেন, প্রায় ৫০টি দেশের প্রতিনিধিদের সাথে আলোচনায় ইউক্রেনের বিমান প্রতিরক্ষা জোরদার করা এবং মিত্রদের প্রতিরক্ষা শিল্প বৃদ্ধির জন্য উৎসাহিত করাসহ সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে গুরুত্ব দেয়া হবে।
তিনি বলেন, ‘ইউক্রেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ  এই বৈঠক ইউক্রেনের স্বাধীনতা ও সার্বভৌমত্বের লড়াইয়ে জোরালো ভূমিকা পালন করবে।’
মস্কোর বাহিনী দনবাসে অগ্রসর হওয়ার সাথে সাথে এই বৈঠকটি অনুষ্ঠিত হলে। রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বৃহস্পতিবার ঘোষণা করেছেন, সংঘাতে ইউক্রেনের পূর্ব এলাকা দখল তার ‘প্রাথমিক উদ্দেশ্য’ ছিল।
২০২২ সালের ফেব্রুয়ারিতে আক্রমণ শুরু হওয়ার পর থেকে মস্কো ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে এর পরিবর্তে তারা পূর্ব ইউক্রেন জয় করার চেষ্টায় মনোনিবেশ করেছে।
গত মাসে যখন রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের আকস্মিক আক্রমণ রুশ বাহিনীকে বিপর্যস্ত করেছে। তখন পুতিন বলেছেন, এই পদক্ষেপ মস্কোর অগ্রযাত্রাকে বিলম্বিত করতে ব্যর্থ হয়েছে।
পুতিন যুক্তি দিয়েছিলেন, ‘শত্রুরা গুরুত্বপূর্ণ এলাকায় নিজেকে দুর্বল করেছে। আমাদের সেনাবাহিনী তার আক্রমণাত্মক কার্যক্রমকে ত্বরান্বিত করেছে।’
কেইল ইনস্টিটিউট ফর দ্য ওয়ার্ল্ড ইকোনমি জানায়, যুদ্ধে যুক্তরাষ্ট্র ইউক্রেনের সবচেয়ে বড় সমর্থক এবং ইউক্রেনকে ৫৬ বিলিয়ন ডলার মূল্যের সামরিক সহায়তা প্রদান করেছে।
কিন্তু নভেম্বরে মার্কিন নির্বাচনের কারণে সেই অর্থায়নের ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
জার্মানি ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম সমর্থক। কিয়েভকে সহায়তার জন্য জার্মানি অভ্যন্তরীণভাবে চাপের মধ্যে রয়েছে, যা ২০২৫ সালের বাজেটে প্রবল বাধার মুখে পড়তে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর