রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্যের সুযোগ নেই : মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটি গঠন মুক্তিযুদ্ধের ইতিহাস অস্বীকারকারীদের পাকিস্তান চলে যেতে বললেন ফজলুর রহমান জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী ধানমন্ডিতে ঢাকা মহানগর উত্তর আ’লীগের মিছিল মঙ্গলবার বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় বৈঠক সাংবাদিক আলিফ হত্যা: অনুসন্ধানী সাংবাদিকতা কি তবে মৃত্যুফাঁদ? ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেউ বিতর্কিত করবেন না : প্রধানমন্ত্রী ‘ইশরাকের জন্য আরও বড় দায়িত্বের পথও উন্মোচিত হতে পারে’ কুমিল্লায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড হারিয়েছে, থানায় জিডি সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে মার্কিন ভিসার আবেদন বাতিল হতে পারে সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়: তথ্য উপদেষ্টা আজ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২৭ ইসরায়েলি কূটনীতিককে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ৭০০, আহত ১৯ হাজার : স্বাস্থ্য সচিব

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ৫:১৯ অপরাহ্ন
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকমল হোসেন। (ফাইল ছবি)

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশে ৭০০ জন নিহত হয়েছেন এবং প্রায় ১৯ হাজার জন আহত হয়েছেন।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকমল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা দেয়ার ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।’

আহতদের মধ্যে যাদের বিদেশে চিকিৎসা নেয়ার প্রয়োজন হবে, তাদের জন্য ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব। চিকিৎসা সেবায় ১৬ বছরের সমস্যা এত দ্রুত সমাধান সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

 সচিব বলেন, ‘আওয়ামী লীগ সরকারের চূড়ান্ত করা স্বাস্থ্য সুরক্ষা আইনটি অনুমোদনের জন্য আগামী সপ্তাহের মধ্যেই উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপিত হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর