মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী

গণমাধ্যম নিয়ে আগামী সপ্তাহে কমিশন ঘোষণা হবে : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৩৭ অপরাহ্ন

দেশের সকল গণমাধ্যমের বৈষম্য দূর করতে বিশেষ করে পত্রিকাগুলোর সমতা ফিরিয়ে আনতে ও বিজ্ঞাপন ও নিরীক্ষা শাখার সংস্কাররের জন্য আগামী সপ্তাহে একটি কমিশনের ঘোষণা দিবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।

সোমবার (২৩ সেপ্টেম্বর) চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে সংবাদপত্রের প্রকাশক, সম্পাদক, নির্বাহী সম্পাদকসহ অন্যান্য অংশীজনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, গণমাধ্যম ও সংবাদপত্রের সব ধরনের বৈষম্য ও বিজ্ঞাপনের সমস্যা সমাধনের জন্য সর্বাত্বক চেষ্টা করা হবে। তাছাড়া এই ব্যবস্থাকে ডিজিটালাইজেশন করার জন্য যা যা করা দরকার তাই করা হবে। বৈষম্য বিরোধাী আন্দোলনের সময় দেশের সকল পত্রিকাগুলো বিশেষভাবে অবদান রেখেছে। যখন ইন্টারনেট বন্ধ ছিল তখন তারাই আন্দোলনের সব কিছু প্রচার করেছেন।

উপদেষ্টা আরও বলেন, আন্দোলনের সময় এমন অনেক পত্রিকাই আছে যাদের সাংবাদিক ও কর্তৃপক্ষরা বিরোধীতা করেছে। তাদের বিরোদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সে যেই হোক না কোন ছাড় দেয়া হবে না। দীর্ঘ দিন ধরে গণমাধ্যম পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিল। তবে নতুন বাংলাদেশে এই অবস্থা থাকবে না। প্রতিটি মিডিয়া স্বাধীনভাবে কাজ করতে পারবে। তবে স্বাধীনতার সুবিধা নিয়ে ফ্যাসিবাদের পক্ষে থাকা যাবে না। প্রতিনিয়ত গণমাধ্যমের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা অব্যহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর