রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সাজিদের বোনকে চাকরি দিল জবি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪, ৬:৪৩ অপরাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের বোন ফারজানা হককে চাকরি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম এই নিয়োগ প্রদান করেন। তিনি ‘জুনিয়র প্রোগ্রামার’ পদে নিয়োগ পেয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের বোন ফারজানা হককে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ‘জুনিয়র প্রোগ্রামার’ পদে নিয়োগ দিয়েছে। ইকরামুল হকের পরিবার ও বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রেজাউল করিম এই নিয়োগ প্রদান করেন।’
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট মিরপুরে গুলিবিদ্ধ হন ইকরামুল হক সাজিদ। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকা অবস্থায় ১০ দিন পরে মারা যান তিনি। বাবা, মা ও একমাত্র বোনের সঙ্গে মিরপুরে থাকতেন ইকরামুল সাজিদ। ইকরামুল হক সাজিদ অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশনের শিক্ষার্থী ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর