মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা সব বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

ফাস্ট চার্জিং কী, এটা কি ব্যাটারির ক্ষতি করে?

নয়াকণ্ঠ রিপোর্ট
আপডেট : শনিবার, ১ জুলাই, ২০২৩, ১২:৩২ পূর্বাহ্ন

আজকাল স্মার্টফোন, বৈদ্যুতিক গাড়ি, ল্যাপটপ এবং অন্যান্য গ্যাজেটগুলোতে ফাস্ট চার্জিং একটি আদর্শ বৈশিষ্ট্য হয়ে উঠেছে। এটি বেশ সুবিধাজনক। কারণ প্রচলিত চার্জিংয়ে আপনাকে যেখানে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, সেখানে খুব কম সময়ের মধ্যে আপনার ডিভাইসের মাধ্যমে চার্জ করা সম্ভব।

ফাস্ট চার্জিং কী?
ফাস্ট চার্জিং এমন এক ফিচার- যার মাধ্যমে আপনি যে কোনো ডিভাইস সাধারণ চার্জিংয়ের তুলনায় খুব দ্রুত চার্জ করে নেওয়া সম্ভব। এ ক্ষেত্রে ফোন কিংবা ডিভাইস ফাস্ট চার্জিং সমর্থন করে কি না, তার ওপর নির্ভর করে। সাধারণত ডিভাইসের চার্জিং সার্কিটটি ততটুকুই শক্তি নিতে পারবে যতটুকুর জন্য এটিকে নকশা করা হয়েছে। যার কারণে ডিভাইসটিকে একটি ফাস্ট চার্জারের সঙ্গে সংযুক্ত করলেই সেটি দ্রুত চার্জ হবে না। তবে অবশ্যই স্মার্টফোনের ধীরে চার্জ হওয়ার পেছনে অন্যান্য অনেক কারণ থাকতে পারে। তাই সেগুলোও বিবেচনায় রাখতে হবে। আমরা আমাদের ডিভাইসে এখন প্রচুর পরিমাণ সময় ব্যয় করি। যার কারণে এক চার্জে সারা দিন কাটিয়ে দেওয়া বেশ কঠিন হয়ে পড়েছে। তাই সে বিবেচনা থেকে, দ্রুত চার্জ করা আগের চেয়ে অনেক বেশি প্রয়োজনীয় হয়ে পড়েছে। কারণ এই ফাস্ট চার্জিংয়ের মাধ্যমে খুব কম সময়ে দিনে কয়েকবারও চার্জ দেওয়া যায়।

ফাস্ট চার্জিং কি ব্যাটারির ক্ষতি করে?
সাধারণত ফাস্ট চার্জিংয়ের সময় দেখা যায়, ডিভাইসটি প্রচুর গরম হয়ে উঠছে। এর কারণ- কম সময়ে উচ্চ শক্তি ডিভাইসে পৌঁছানো। আর আপনি হয়তো ইতোমধ্যেই জানেন যে, অত্যধিক তাপ আপনার ব্যাটারির জন্য খারাপ। বিশেষ করে লিথিয়াম-আয়ন ব্যাটারির জন্য, যেগুলো এখনকার বেশির ভাগ স্মার্টফোনে ব্যবহার করা হয়। এ কারণেই ফাস্ট চার্জিং সিস্টেমগুলো তাদের কার্যক্ষমতা বৃদ্ধির পাশাপাশি যতটা সম্ভব তাপ কমানোর চেষ্টা করে আসছে।

এটি ডিভাইসের ব্যাটারির ক্ষতি করছে কি?
না, আসলে করছে না। এর কারণ ফাস্ট চার্জিংয়ের কাজের ধরন। ফাস্ট চার্জিং পদ্ধতিতে ব্যাটারির চার্জিং দুটি ধাপে হয়ে থাকে। প্রথম পর্যায়ে এগুলো যতটা সম্ভব শক্তি গ্রহণ করে নেয়। সে সময়ে সাধারণত ব্যাটারির চার্জ খালি বা কম থাকে। যার কারণে আপনি লক্ষ্য করবেন যে, স্মার্টফোন কোম্পানিগুলো তাদের বিজ্ঞাপনগুলোয় ফলাও করে প্রচার করে যে, কীভাবে তাদের ফোনগুলো শূন্য থেকে একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট চার্জ করতে সক্ষম। কিন্তু একবার ব্যাটারি সেই চার্জে পৌঁছে গেলে, চাপ এবং তাপ প্রতিরোধ করার জন্য সেই সিস্টেম চার্জিংয়ের গতি কমিয়ে দেয়। এতে করে ব্যাটারি যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটি নিশ্চিত করা হয়। এ জন্যই আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন যে, আপনার ফোন একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত খুব দ্রুত চার্জ হয়। কিন্তু সেই সীমার পর সম্পূর্ণ ব্যাটারি চার্জ হতে বেশ সময় লাগে। এ ছাড়া আপনি দেখবেন যে, আপনার ডিভাইসের তাপমাত্রা একটি নির্দিষ্ট মাত্রা অতিক্রম করলে আপনার ফোন স্বয়ংক্রিয়ভাবে ফাস্ট চার্জিং বন্ধ করে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর