মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কুমিল্লায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অ্যাডমিট কার্ড হারিয়েছে, থানায় জিডি সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে মার্কিন ভিসার আবেদন বাতিল হতে পারে সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়: তথ্য উপদেষ্টা আজ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২৭ ইসরায়েলি কূটনীতিককে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের ‘সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার’ পিজিডি-এইচআরএম কোর্সে অনন্য কৃতিত্বের সাথে ৩.৮৩ সিজিপিএ পেলেন প্রভাষক রেজাউল হায়াত শান্ত মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক হজ নিবন্ধনের সময় শেষের পথে, পূরণ হচ্ছে না কোটা অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী জাতিসংঘে খামেনির ছবি তুলে ধরলেন ইরানের প্রেসিডেন্ট

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিনা লাভের দোকান

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ৬:২৮ অপরাহ্ন

সাতক্ষীরা জেলা শহরের খুলনা রোড মোড়স্থ শহীদ আসিফ চত্বর, শহীদ আব্দুর রাজ্জাক পার্ক ও চালতেতলা বাজারে বসেছে বিনা লাভের নিত্য পণ্যের দোকান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বুধবার ডাল, ডিম, আলু, পেঁয়াজসহ বিভিন্ন শাকসবজির এসব দোকান বসানো হয়েছে।

সিন্ডিকেটের কারণে সাতক্ষীরায় শাক-সবজির দাম আকাশছোঁয়া। এ অবস্থা থেকে ক্রেতাদের স্বস্তি দিতে বিনালাভে প্রতি কেজি ডাল ৯৯ টাকা, ডিম প্রতি পিচ ১১ টাকা, আলু কেজি প্রতি ৫৬ টাকা এবং সবজি কেজি প্রতি ৩৩ টাকা দরে পণ্য বিক্রি করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। অপেক্ষাকৃত কমদামে এসব পণ্য পেয়ে খুশী ক্রেতারা।

আয়োজকরা জানান, চাষিদের কাছ থেকে সরাসরি কিনে বিনা লাভে বিক্রি করায় কমদামে এসব পণ্য বিক্রি করা যাচ্ছে। সিন্ডিকেট না ভাঙা পর্যন্ত এবং দ্রব্যমুল্য স্বস্বিতে না আসা পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে বলে উল্লেখ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আমিনুর রহমান রাতুল, সাদবিন ইকবাল, আবির হাসান, নাজমুস সাকিব ও আমিন হায়দার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর