শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন কপ সম্মেলনে যোগ দিতে ৯ নভেম্বর তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা: প্রধানমন্ত্রী ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখাল ডিবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না : হুমায়ুন কবির ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী পরীমণি ও সহযোগীদের বিরুদ্ধে সাংবাদিক হেনস্তার অভিযোগ নবাবগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ কর্মী গ্রেফতার দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর হাসিনা-কামালের সম্পত্তি সরকারের হেফাজতে নেওয়ার উদ্যোগ সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান মানিক পশারীর দাফনে বাধা : মুক্তিযোদ্ধাদের নিন্দা ৬১ বসন্তে কিং খান ব্যারিস্টার ফুয়াদকে তলব করলেন ট্রাইব্যুনাল ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্যের সুযোগ নেই : মুক্তিযুদ্ধমন্ত্রী

তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে যে সতর্কবার্তা দিলেন মেদভেদেভ

ডেস্ক রিপোর্ট
আপডেট : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪, ৫:১২ অপরাহ্ন
দিমিত্রি মেদভেদেভ। (ফাইল ছবি)

রাশিয়া-ইউক্রেন সংঘাতে আরও উত্তেজনা বাড়ানোর ক্ষেত্রে সতর্কবার্তা দিয়েছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট যদি এই সংঘাত জিইয়ে রাখার পদক্ষেপ অব্যাহত রাখেন, তবে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোনোর ঝুঁকি বাড়বে।

শনিবার এক সাক্ষাৎকারে মেদভেদেভ বলেছেন, পরবর্তী মার্কিন নেতা যদি রাশিয়া-ইউক্রেন সংঘাতে আরও আগুন ঢালতে থাকেন, তাহলে তা একটি ভয়াবহ ভুল হবে। এটি আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধের পথে নিয়ে যাবে।

তিনি ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিস উভয়কেই সতর্ক করে দিয়ে বলেন, ‘যে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেবে, সে অত্যন্ত গুরুতর ভুল করবে’।

সাবেক এই রুশ প্রেসিডেন্ট আরও বলেন, মার্কিন ‘ডিপ স্টেট’ বা প্রশাসনিক প্রভাবশালী শক্তিও বিশ্বযুদ্ধ চায় না। কারণ যদি পৃথিবী অচল হয়ে পড়ে, তবে তারাও টিকে থাকতে পারবে না।

তিনি এ সময় মার্কিন অভিজাতদের উদ্দেশ্য করে বলেন, ‘তারা যদি মনে করে রাশিয়া তার নিজস্ব নিরাপত্তার স্বার্থে পারমাণবিক অস্ত্র ব্যবহার থেকে বিরত থাকবে, তবে তারা মস্ত বড় ভুলের মধ্যে বাস করছে’। সূত্র: তাস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর