মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী চবি শিক্ষার্থী আনিকা ‘অবরুদ্ধ’ —স্বামীর অভিযোগে ভিকটিমকে উদ্ধারে আদালতের সার্চ ওয়ারেন্ট ঢাকায় ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানের নতুন শান্তি প্রস্তাব গ্রহণ করবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প বিজয়নগরে জিপিএ–৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও

হাজারীবাগে কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪, ৬:২৫ অপরাহ্ন

হাজারীবাগ এলাকায় চুরি, ছিনতাই, মাদকসহ নানা অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত  কিশোর গ্যাংয়ের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির হাজারীবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- সুমিত দাস (২২) ও তৈবুর রহমান রনিত (২২)।

শনিবার রাত আনুমানিক সাড়ে এগারোটায় হাজারীবাগ থানার গনকটুলির সিটি কলোনি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, শুক্রবার ভিকটিম মো. বিপ্লব ইসলাম প্রিন্স (২০) এর মা বাদী বিলকিস বেগম (৩৯) এর অভিযোগের প্রেক্ষিতে হাজারীবাগ থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়। মামলাসূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর রাত আনুমানিক সাড়ে দশটায় বাদী বিলকিস বেগমের ছেলে মো. বিপ্লব ইসলাম প্রিন্স (২০) গনকটুলির সিটি কলোনি বৈলখানা গেইটের সামনের রাস্তায় থাকাকালে এজাহারনামীয় ছয়জনসহ অজ্ঞাতনামা ১০/১৫ জন পূর্ব শত্রুতার জের ধরে তার উপর হামলা করে। তারা লাঠি ও দেশীয় অস্ত্র দ্বারা বিপ্লবকে মারধর করে এবং তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। ভিকটিমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। উপস্থিত লোকজনের সহায়তায় ভিকটিমের মা ভিকটিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এবং চিকিৎসা করান।

থানাসূত্রে আরও জানা যায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় সুমিত দাস ও তদন্তে প্রাপ্ত তৈবুর রহমান রনিতকে শনিবার রাত আনুমানিক সাড়ে এগারোটায় গনকটুলির সিটি কলোনি এলাকা থেকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে হাজারীবাগ থানা সূত্র জানায়, গ্রেফতারকৃত দুজনেই হাজারীবাগ এলাকার কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য ও তাদের ১০-১৫ জনের একটি গ্রুপ রয়েছে। তাদের গ্রুপের প্রধান জনৈক ইয়াসিন। তারা দীর্ঘদিন ধরে  হাজারীবাগ এলাকায় চুরি, ছিনতাই, মারামারি, মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত। গ্রেফতারকৃতরা সহ হাজারীবাগের এই কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর