শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি হেপাটাইটিস এ-তে আক্রান্ত ডিজে সনিকা মির্জা আব্বাসের সুস্থতাকে বিষ্ময়কর হিসেবে দেখছেন ডাক্তাররা : আফরোজা আব্বাস ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট চাঁদপুরে বিশাল জনসভা: বিভিন্ন সংগঠনের যোগদান, খাল খনন কর্মসূচি ও ফ্যামিলি কার্ডের উদ্বোধন দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমন্ত্রী ফ্রিজে কাটা তরমুজ রাখলে মানতে হবে যেসব নিয়ম স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, নেই বিদেশে যেতে বাধা

সময়ের আলোর সোনারগাঁ প্রতিনিধির ওপর হামলা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫, ৬:৪৪ অপরাহ্ন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক সময়ের আলো পত্রিকার সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি মো. আনিছুর রহমান। গত সোমবার দুপুরে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত ওই সাংবাদিককে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় সাংবাদিক আনিছুর রহমান বাদি হয়ে মঙ্গলবার (২১ জানুয়ারি)  ৪ জনকে বিবাদী করে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন। সাংবাদিক আনিছুর রহমানের ওপর হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন সাংবাদিক নেতারা। হামলাকারীদের দ্রুত গ্রেফতারে দাবি করেছেন তারা।
জানা যায়, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনের দু’পক্ষের সংঘর্ষ হতে পারে এমন সংবাদের ভিত্তিতে গত সোমবার দুপুরে দৈনিক সময়ের আলো পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি মো. আনিছুর রহমান তথ্য সংগ্রহ করতে যান। এক পর্যায়ে সোনারগাঁ পৌরসভার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক ও তার ভাই হাসনাইনের হুকুমে তার আরেক ভাই মাহাবুবুর রহমান ও রায়হান হত্যা মামলার আসামি মোহন ছবি তোলার কারনে আনিছুর রহমানকে পিটিয়ে মারাক্তকভাবে আহত করে। এক পর্যায়ে টেনে হেঁচড়ে অপহরণের চেষ্টা করে। এসময় আশপাশের লোকজন এগিয়ে এলে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে আহত সাংবাদিকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সোনারগাঁ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনা ন্যাক্কারজনক। এ হামলার নিন্দা জানাই। দ্রুত হামলাকারী ও হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি করেছেন।
সোনারগাঁ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অসিত কুমার দাস বলেন, বিএনপি নেতা কর্মীরা বেপরোয়া হয়ে উঠেছে। হামলার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন। আগামী তিনদিনের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে মানববন্ধনসহ কঠোর কর্মসূচী দেওয়া হবে।
আহত সংবাদিক আনিছুর রহমান বলেন, আমি জমি জামার কোন কাগজপত্র বুঝি না। আমি কারো পক্ষে বিপক্ষে যাওয়ার প্রশ্নই উঠে না। সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিএনপির নেতাকর্মীদের হামলার শিকার হয়েছি।
অভিযুক্ত সোনারগাঁ পৌরসভার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক বলেন, আমার ভগ্নিপতি হাসপাতালে মৃত্যু শয্যায়। তবে এ ঘটনার সময় আমরা ছিলাম না। আমার ভগ্নিপতির একটি মামলার বিষয়ে আমাদের বিপক্ষে কাজ করছে। তবে কে এ ঘটনা ঘটিয়েছে আমি জানিনা।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। মামলা গ্রহন করে আসামিদের দ্রুত গ্রেফতার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর