বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের কঠোর হুমকি সত্ত্বেও যুদ্ধবিরতি চায় না ইরান জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল

ইউক্রেনে শান্তি আলোচনায় প্রয়োজন হবে ইউরোপকে: পুতিন

ডেস্ক রিপোর্ট
আপডেট : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫, ৬:২০ অপরাহ্ন

ইউক্রেনে শান্তি আলোচনায় ইউরোপকেও প্রয়োজন হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় তিনি মস্কো ও ওয়াশিংটনের সম্পর্ক উন্নয়নে করার কথা বলেন। তাছাড়া যুদ্ধ বন্ধের চুক্তি দূরের বিষয়বলেও উল্লেখ করেছেন তিনি। খবর রয়টার্সের।

পুতিন বলেছেন, ট্রাম্প রাশিয়া-ইউক্রেন সংঘাতকে শুধু আবেগ দিয়ে নয় বরং যুক্তিসঙ্গতভাবে মোকাবিলা করছেন। তবে ট্রাম্প যত তাড়াতাড়ি যুদ্ধ বন্ধ করতে চান। তত তাড়াতাড়ি এটি শেষ নাও হতে পারে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেন যুদ্ধের তিন বছর পূর্ণ হয়েছে। এই সংঘাতে হাজার হাজার সেনা নিহত হয়েছেন। গৃহহীন হয়েছে লাখ লাখ মানুষ। এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যে বন্ধ হতে পারে। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক আলোচনা প্রসঙ্গে পুতিন বলেন, এখনো বিস্তারিতভাবে আলোচনা করা হয়নি। তবে আমরা এই বিষয়ে একমত হয়েছি। এ ক্ষেত্রে অবশ্যই আমরা ইউরোপীয় দেশগুলোর অংশগ্রহণ দরকার।

যুদ্ধবন্ধে গত সপ্তাহে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার বৈঠকে ইউরোপের দেশগুলোকে জানানো হয়নি।

যদিও পুতিন বলেছেন, রিয়াদে আলোচনায় ইউরোপের কোনো সম্পর্ক নেই। কারণ সেখানে শুধু মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে আস্থা স্থাপনে নজর দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর