মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের ভিশন তুলে ধরবেন প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটির সুযোগ জ্বালানি খাতে শেভরনের আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ হজ কার্যক্রমে অংশ নিতে অনুমতি পেল ৭০২ এজেন্সি ঢাকা উত্তর সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন বিদ্যুৎ সংকট কৃত্রিমভাবে তৈরি বলে মনে হচ্ছে : রিজভী ওমেন্স ফান্ড এশিয়া লিগ্যাল ফেলোশিপ পেলেন বাংলাদেশী আইনজীবী ইফাত হাসান শাম্মি অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ

গাজায় যুদ্ধবিরতি নিয়ে কায়রোতে আলোচনায় বসছে হামাসের প্রতিনিধি দল

ডেস্ক রিপোর্ট
আপডেট : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ৮:৩০ অপরাহ্ন

গাজায় যুদ্ধবিরতির নিয়ে মিশরীয় মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করতে শনিবার কায়রো যাচ্ছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের জ্যেষ্ঠ নেতারা।

হামাসের একজন কর্মকর্তা এএফপি-কে এ তথ্য জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘আমরা আশা করছি যে, এই বৈঠক যুদ্ধের অবসান, আগ্রাসন বন্ধ ও গাজা থেকে দখলদার বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করার একটি চুক্তিতে পৌঁছানোর দিকে প্রকৃত অগ্রগতি অর্জন করবে।

তিনি বলেন, প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন হামাসের জ্যেষ্ঠ নেতা খলিল আল-হাইয়া।

কর্মকর্তার মতে, হামাস এখনো যুদ্ধবিরতি নিয়ে নতুন কোনো প্রস্তাব পায়নি। যদিও ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল ও মিশর সম্ভাব্য যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তি সংক্রান্ত চুক্তির খসড়া নথিপত্র বিনিময় করেছে।

গাজায় ইসরাইলের আগ্রাসন অব্যাহত রয়েছে বলে অভিযোগ করে ওই কর্মকর্তা বলেন, যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে হামাসের যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর