শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ধানমন্ডিতে ঢাকা মহানগর উত্তর আ’লীগের মিছিল মঙ্গলবার বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় বৈঠক সাংবাদিক আলিফ হত্যা: অনুসন্ধানী সাংবাদিকতা কি তবে মৃত্যুফাঁদ? ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেউ বিতর্কিত করবেন না : প্রধানমন্ত্রী ‘ইশরাকের জন্য আরও বড় দায়িত্বের পথও উন্মোচিত হতে পারে’ কুমিল্লায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড হারিয়েছে, থানায় জিডি সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে মার্কিন ভিসার আবেদন বাতিল হতে পারে সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়: তথ্য উপদেষ্টা আজ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২৭ ইসরায়েলি কূটনীতিককে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের ‘সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার’ পিজিডি-এইচআরএম কোর্সে অনন্য কৃতিত্বের সাথে ৩.৮৩ সিজিপিএ পেলেন প্রভাষক রেজাউল হায়াত শান্ত মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

রাজনৈতিক দল নিষিদ্ধ করা সমস্যার সমাধান নয়: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ১০ মে, ২০২৫, ৪:৪২ অপরাহ্ন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, রাজনৈতিক দল নিষিদ্ধ করলেই সব সমস্যার সমাধান হয় না, সমস্যা মনমানসিকতার।

শনিবার (১০ মে) জাতীয় প্রেসক্লাবে ১২ দলীয় জোট আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, ‘আইনের শাসন নিশ্চিত হলে জনগণই ঠিক করবে কে গ্রহণযোগ্য আর কে নিষিদ্ধ। আজ যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইছে, পরে তারা বিএনপিকেও নিষিদ্ধ করার দাবি ওঠাতে পারে।’

তিনি আরও বলেন, ‘জামায়াত এখনও নিষিদ্ধ, নিবন্ধন পায়নি। তবে সরকার তাদের গুরুত্ব দিয়ে যাচ্ছে। সরকারকে প্রশ্ন করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের কলকাঠি কারা নাড়াচ্ছে?’

সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগ প্রসঙ্গে গয়েশ্বর বলেন, ‘দুবারের প্রেসিডেন্ট হয়ে তিনি দেশ ছাড়লেন। অথচ কোনও সংস্থা জানে না, এটি অবিশ্বাস্য। সরকারের সম্মতি ছাড়া এটি সম্ভব নয়।’

তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে গয়েশ্বর বলেন, ‘তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই— এটি আমরা সরকারের কাছ থেকে শুনতে চাই। আপনারাতো বিদেশ থেকে এনে কাউকে কাউকে রাষ্ট্রীয় দায়িত্বও দিয়েছেন। তারেক রহমানের দেশে না ফেরা নিরাপত্তা মূল কারণ নয়। মূল কারণ আমাদের জ্ঞাত হতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার। এছাড়া বিভিন্ন জোটের নেতারা বক্তব্য দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর