বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’

কোনো দলকে প্রতিষ্ঠিত করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নয় : রিজভী

নয়াকণ্ঠ প্রতিবেদক
আপডেট : রবিবার, ২৫ মে, ২০২৫, ৭:০১ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব কোনো রাজনৈতিক দলকে প্রতিষ্ঠিত করা নয়, মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মূল বৈশিষ্ট্য হওয়া উচিত নিরপেক্ষতা। যদি এই সরকার কোনো নির্দিষ্ট দলকে প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে জনগণ কখনো তা মেনে নেবে না।

রোববার (২৫ মে) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রিজভী অভিযোগ করে বলেন, “কিছু উপদেষ্টা বিতর্কিত ভূমিকা পালন করছে। তারা চলমান রাজনৈতিক সংকটকে আরও ঘনীভূত করার চেষ্টা করছে। এ ধরনের উপদেষ্টারা অর্পিত দায়িত্ব পালনের পরিবর্তে কোনো গভীর এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করলে আমরা অবশ্যই প্রতিবাদ করবো।”

তিনি আরও বলেন, “ফ্যাসিবাদের দোসররা এখনও ঘাপটি মেরে বসে আছে। দেশের রাজনৈতিক সংকট নিরসনে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচন দিতে হবে।”

বর্তমান সরকার পরিচালনার বিষয়ে তিনি বলেন, “সরকার নানা রকম বিভাজন তৈরি করছে। প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে তাদের বিতর্কিত ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে। এই পরিস্থিতি চলতে থাকলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং তাদের দোসররা বিএনপিকে দমন করতে আরও মরিয়া হয়ে উঠবে।”

জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করে রিজভী বলেন, “নজরুলের সাহিত্য, গান ও চিন্তাধারা যুগে যুগে মানুষকে প্রেরণা জুগিয়েছে। বিগত ১৫ বছরের আন্দোলন-সংগ্রাম ও জুলাই অভ্যুত্থানে নজরুলের সৃষ্টি আমাদের অনুপ্রাণিত করেছে। শৃঙ্খলমুক্তির তাগিদ এবং জীবনের প্রতিটি স্তরে সাহস ও অঙ্গীকারবোধে তিনি আজও আমাদের কাছে অত্যন্ত প্রাসঙ্গিক।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর