বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী চবি শিক্ষার্থী আনিকা ‘অবরুদ্ধ’ —স্বামীর অভিযোগে ভিকটিমকে উদ্ধারে আদালতের সার্চ ওয়ারেন্ট ঢাকায় ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানের নতুন শান্তি প্রস্তাব গ্রহণ করবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প বিজয়নগরে জিপিএ–৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও

আবারও কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য করার প্রস্তাব ট্রাম্পের

ডেস্ক রিপোর্ট
আপডেট : বুধবার, ২৮ মে, ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন

আন্তর্জাতিক অঙ্গনে ফের আলোচনায় এলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আবারও কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার প্রস্তাব দিয়েছেন। তার দাবি, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘গোল্ডেন ডোমে’ বিনামূল্যে যুক্ত হতে চাইলে কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ হতে হবে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ট্রাম্প তার নিজস্ব সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে বলেন, কানাডা যদি আলাদা জাতি হিসেবে থাকতে চায়, তবে তাদের গোল্ডেন ডোম প্রকল্পে অংশগ্রহণের জন্য ৬ হাজার ১০০ কোটি ডলার ব্যয় করতে হবে। তবে যুক্তরাষ্ট্রের রাজ্য হলে কোনো খরচ লাগবে না।

চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকেই ট্রাম্প একের পর এক বিতর্কিত মন্তব্য করে আসছেন। তিনি একাধিকবার গ্রিনল্যান্ড, গাজা ও কানাডাকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার আগ্রহ প্রকাশ করেন। কানাডার সঙ্গে অভিন্ন সীমান্ত থাকায়, দেশটিকে যুক্তরাষ্ট্রের রাজ্য হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়ে তিনি বারবার প্রকাশ্যে কথা বলেন, যা দুই দেশের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করেছে।

সম্প্রতি ট্রাম্প ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্রের জন্য একটি বৃহৎ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘গোল্ডেন ডোম’ নির্মাণ করা হবে, যার সম্ভাব্য ব্যয় ১৭ হাজার ৫০০ কোটি ডলার। এই প্রকল্প ২০২৯ সালের মধ্যে বাস্তবায়নের পথে এগোবে বলে জানিয়েছেন তিনি। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, কানাডা এই প্রকল্পে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে।

তবে কানাডার পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে, তারা সার্বভৌমত্ব বজায় রেখেই এই প্রকল্পে যুক্ত হতে চায়। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কারনি স্পষ্ট ভাষায় বলেন, কানাডা কখনো বিক্রির জন্য নয় এবং যুক্তরাষ্ট্রের রাজ্য হওয়ার প্রশ্নই ওঠে না। তিনি চলতি মাসের শুরুর দিকে হোয়াইট হাউস সফরকালে ট্রাম্পকে এই বার্তাই দিয়েছেন।

উল্লেখ্য, কানাডা ও যুক্তরাষ্ট্র যৌথভাবে নর্থ আমেরিকান এরোস্পেস ডিফেন্স কমান্ড (NORAD)-এর সদস্য হিসেবে আন্তঃমহাদেশীয় প্রতিরক্ষা ব্যবস্থায় অংশীদার। তবে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য দুই দেশের মধ্যে কূটনৈতিক অস্বস্তি আরও বাড়িয়ে তুলেছে। বিশ্লেষকরা বলছেন, গোল্ডেন ডোম প্রকল্পটি শুধু ব্যয়সাধ্যই নয়, বরং প্রযুক্তিগত ও রাজনৈতিক দিক থেকে বড় চ্যালেঞ্জের মুখে পড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর