শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী বিশ্বপরিসরেও অবদান রাখছে বাংলাদেশ সেনাবাহিনী : ওয়াকার-উজ-জামান স্ত্রীর আত্মহত্যা মামলায় আত্মসমর্পণ করলেন জাহের আলভী উৎপাদনমুখী অর্থনীতির দিকে অগ্রসর হচ্ছে সরকার : অর্থ উপদেষ্টা সময়ের আলোর প্রতিবেদককে হেনস্তা, যুবদল নেতা বহিষ্কার ছিনতাইকারী ও সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে ‘অ্যাগ্রেসিভ পুলিশিং’ করা হবে : র‍্যাব স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রুমিনের প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল দল নয়, দেশের জন্য কাজ করুন : সাংবাদিকদের প্রধানমন্ত্রী দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী পরিচ্ছন্ন ভাবমূর্তি ও ১৭ বছরের ত্যাগ: ফতেপুরে আলোচনায় যুবনেতা আসাদ ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জের লেকে গোসল করতে নেমে দুই শিশু সহ একই পরিবারের তিনজনের মৃত্যু

শেখ হাসিনা দেশে ফিরে এসেছিলেন বলেই মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে : সুজিত রায় নন্দী

নিজস্ব প্রতিবেদক, নয়াকন্ঠ
আপডেট : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ৭:৩৫ অপরাহ্ন

‘জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরে এসেছিলেন বলেই আজ সাধারণ মানুষ এবং শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে’ জানিয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার পর শেখ হাসিনা দেশে ফিরে এসেছিলেন বলেই আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি, মানুষের ভাগোন্নয়ন হয়েছে’।

মঙ্গলবার (৩০ মে) বিকালে চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশে প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুজিত রায় নন্দী বলেন, বঙ্গবন্ধুকন্যা যেদিন ফিরে এসেছিলেন সেদিন প্রকৃতিও অঝোর ধারায় কেঁদেছিল। সেদিন এয়ারপোর্টে লাখ লাখ জনতার মুখে স্লোগান ছিল, ‘ঝড়বৃষ্টি আঁধার রাতে, শেখ হাসিনা আমরা আছি তোমার সঙ্গে’।

তিনি বলেন, বঙ্গবন্ধু বিশ্বের নিপীড়িত-নির্যাতিত মানুষের নেতা ছিলেন। ন্যায় ও নীতির পক্ষে ছিল তাঁর দৃঢ় অবস্থান। তিনি এদেশের মানুষের জন্য সবসময়ই কাজ করে গেছেন। বাঙ্গালী জাতিকে বিশ্বের মাঝে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহমেদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

অনুষ্ঠানে জাতীয় শ্রমিক লীগ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ওহিদুল ইসলামের (ওহিদ) সঞ্চলনায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড. জহিরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভুইঁয়া, সদস্য এডভোকেট বদিউজ্জামাল কিরণ, শ্রমিক নেতা মঞ্জু মাঝি প্রমুখ।

এসময় চাঁদপুর জেলা এবং বিভিন্ন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর