শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা : সেতুমন্ত্রী ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ পুলিশের উচ্চ পর্যায়ে বড় রদবদল

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে জলঢাকায় মানববন্ধন

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
আপডেট : শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৫:৩১ অপরাহ্ন

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ এর স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে নীলফামারীর জলঢাকায় মানববন্ধন করেছে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

শনিবার (৯ আগষ্ট) বেলা সাড়ে ১১টায় জলঢাকা থানার মোড়ে উপজেলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জলঢাকা প্রেসক্লাবের সভাপতি কামারুজ্জামান এবং স্বাগত বক্তব্য রাখেন নীলফামারী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও নিউজ ২৪ টিভির প্রতিনিধি আব্দুর রশিদ শাহ।

অনুষ্ঠানে বক্তব্য দেন জলঢাকা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবর রহমান মনি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন, প্রেসক্লাব যুগ্ম সম্পাদক মাইদুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম রাজ, রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক হারুন অর রশিদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

কর্মসূচিতে বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে খুনের ঘটনা দেশে সাংবাদিকসহ সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার প্রমাণ। শুধু গাজীপুরে নয়, সারা দেশেই এখন সাংবাদিকেরা নিরাপত্তাহীন হয়ে পড়েছে। সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেক আসামিকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, দৈনিক প্রলয়ের উপজেলা প্রতিনিধি বিধান চন্দ্র রায়, আইনি সহায়তা কেন্দ্র আসক এর সভাপতি আল আমিন, একুশে টিভির প্রতিনিধি নুর আলম বাবু, দৈনিক সংবাদ সারাবেলার প্রতিনিধি আল ইসলাম বিপ্লব ও ডেইলি নয়াকন্ঠের উপজেলা প্রতিনিধি ভবদিশ চন্দ্র প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর