শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি

আমরা চাই অন্তর্বর্তী সরকার সফল হোক : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৫:১১ অপরাহ্ন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান । ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমরা চাই অন্তর্বর্তী সরকার সফল হোক।’

তিনি আরও বলেন, ‘আমরা আশা করি সরকার তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবে এবং দেশের জন্য একটি সুষ্ঠু, স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে।’

মঙ্গলবার সকালে প্রায় দুই দশক পর বিবিসি বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ‘সরকারের সঙ্গে সম্পর্ক কেমন’ এমন প্রশ্নের জবাবে তারেক রহমান এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘বিষয়টি তো রাজনৈতিক, কোনো ব্যক্তির বিষয় নয়। প্রথম থেকেই বলেছি, আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক। কিছু সংস্কারের বিষয় আছে। একই সঙ্গে প্রত্যাশিত সুষ্ঠু, নিরপেক্ষ, স্বাধীন নির্বাচনের বিষয়ও আছে। আমরা আশা করি, তারা তাদের মূল দায়িত্ব সঠিকভাবে সম্পাদন করবেন।’

তিনি আরও বলেন, ‘আমরা আশা রাখি, তারা কাজটি সুন্দরভাবে করবেন। আর তারা কতটা ভালোভাবে করতে পারবেন, সেটার ওপরই সম্পর্কের উষ্ণতা বা শীতলতা নির্ভর করবে।’

অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে আগের মন্তব্যের প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘যখন আমি সে কথা বলেছিলাম, তখন পর্যন্ত তারা নির্বাচনের বিষয়ে কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ দেয়নি। সে কারণে শুধু আমার নয়, প্রায় সবার মধ্যেই সন্দেহ ছিল। পরে অন্তর্র্বতী সরকার প্রধান ড. ইউনূস রোডম্যাপ ঘোষণা করেন। পাশপাশি নির্বাচন আয়োজনের বিষয়ে দৃঢ় অবস্থান নেওয়ায় সন্দেহ ধীরে ধীরে কেটে গেছে।’

তিনি যোগ করেন, ‘আমি মনে করি, তারা যতক্ষণ পর্যন্ত দৃঢ় থাকবেন, তাদের বক্তব্য ও কাজে সেই দৃঢ়তা বজায় রাখবেন, ততই এই সন্দেহ দূর হবে।’

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে তার বৈঠক নিয়েও সাক্ষাৎকারে কথা বলেন তারেক রহমান।

তিনি বলেন, ‘তিনি (ড. ইউনূস) অত্যন্ত স্বনামধন্য ও বিজ্ঞ মানুষ। স্বাভাবিকভাবেই আমাদের সৌজন্যমূলক কথাবার্তা হয়েছে। তিনি আমার কাছে জানতে চান, জনগণ আমাদের সুযোগ দিলে আমরা দেশের জন্য কী পদক্ষেপ নেব? দেশের মানুষ ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে আমাদের কিছু পরিকল্পনা তার সঙ্গে শেয়ার করেছি।’

অন্তর্বর্তী সরকারের এক বছরের কার্যক্রমের মূল্যায়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার মানে তো ক্ষণস্থায়ী বিষয়। একটি বিশাল জনবহুল দেশ পরিচালনা করতে জনগণের ম্যান্ডেটসহ শক্তিশালী রাজনৈতিক সরকারের প্রয়োজন। তারপরও আমি মনে করি, তারা অনেক ক্ষেত্রে চেষ্টা করেছেন। সবখানে সফল হওয়া সম্ভব নয়, সীমাবদ্ধতা থাকাটাই স্বাভাবিক।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর