রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ঢাকায় ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানের নতুন শান্তি প্রস্তাব গ্রহণ করবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প বিজয়নগরে জিপিএ–৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী

সিরামিকস ও কেমিক্যাল কারখানা স্থাপনে বঙ্গবন্ধু শিল্প নগরে ৩০ একর জমি বরাদ্দ

নয়াকণ্ঠ রিপোর্ট
আপডেট : বুধবার, ১৯ জুলাই, ২০২৩, ৭:৫৬ অপরাহ্ন

এক্স সিরামিকস লিমিটেড এবং ডাইসিন এ্যাডভান্সড মেটারিয়ালস লিমিটেড বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে ৩০ একর জমি বরাদ্দ পাচ্ছে। প্রতিষ্ঠান দু’টি সেখানে সিরামিকস ও কেমিক্যাল কারখানা স্থাপন করবে।

এ লক্ষে বুধবার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সঙ্গে প্রতিষ্ঠান দু’টির আলাদা চুক্তি স্বাক্ষর হয়েছে। বেজা কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন, বিনিয়োগকারী প্রতিষ্ঠান ও বেজার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এক্স সিরামিকস লিমিটেড বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে ২০ একর জমিতে সিরামিকসের শিল্প স্থাপন করবে। প্রতিষ্ঠানটি শিল্প স্থাপনে প্রায় ২৯ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে এবং এতে ১৫০০ মানুষের কর্মসংস্থান তৈরি হবে। প্রতিষ্ঠানটি ২০০৯ সাল থেকে সিরামিকসসহ দেশের অন্যান্য খাতে অবদান রেখে চলেছে।

এক্স সিরামিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহিন বিন মাজহার বলেন, এ পর্যন্ত তারা ২৫টি শিল্প স্থাপন করেছে। বর্তমানে প্রতিষ্ঠানটি দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক টাইলস প্রস্তুত কারখানা।

তিনি জানান, জমি হস্তান্তরের পরবর্তী ২/৩ বছরের মধ্যে শিল্প স্থাপনের মাধ্যমে ১০০ মিলিয়ন ডলার রপ্তানী লক্ষ্য নির্ধারণ করেছে তারা এবং এটি হবে তাদের বৃহৎ কারখানা। ডাইসিন এ্যাডভান্সড মেটারিয়ালস লিমিটেড ১০ একর জমিতে টেক্সটাইল কেমিক্যাল শিল্প স্থাপন করতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি শিল্প স্থাপনে প্রায় ১৩ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমানুর রহমান বলেন, ৪৫ বছরের উৎপাদন অভিজ্ঞতা রয়েছে তাদের। দক্ষ লোকবল এবং গবেষণার মাধ্যমে অত্যাধুনিক ল্যাবসহ ম্যানুফাকচারিং ইউনিট প্রতিষ্ঠা করেছে তারা এবং বঙ্গবন্ধু শিল্প নগরেও অনুরূপ শিল্প স্থাপনের পরিকল্পনা রয়েছে।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশে কেমিক্যাল শিল্পের প্রায় ৩/৪ বিলিয়ন ডলার সমমূল্যের বাজার রয়েছে যার বেশিরভাগ আমদানীর উপর নির্ভরশীল। তাই দেশে কেমিক্যাল উৎপাদনের মাধ্যমে একটি আমদানী পরিপূরক শিল্প গড়ে তোলা সম্ভব। তিনি বেজাকে একটি কেমিক্যাল শিল্প পার্ক স্থাপনের প্রস্তাব দেন।

বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন উভয় বিনিয়োগকারীকে অভিনন্দন জানিয়ে বলেন, দুটি প্রতিষ্ঠানই নিজ নিজ খাতে স্বনামধন্য এবং দেশেও আন্তর্জাতিক বাজারে সুনামের সাথে ব্যবসার বিকাশ ঘটাচ্ছে। কাজেই বেজার সাথে এ সকল বিনিয়োগকারীর যোগসূত্র স্থাপনের ফলে অর্থনৈতিক অঞ্চলের বিনিয়োগ বৃদ্ধির সাথে সাথে পণ্যের বৈচিত্র্য সাধন হবে। বিনিয়োগকারীদের জন্য পানি, গ্যাস ও বিদ্যুৎ সহ সব ধরনের পরিষেবা নিশ্চিত করা হয়েছে বলে তিনি জানান।

বেজার নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. মজিবর রহমান, এক্স সিরামিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহিন বিন মাজহার এবং ডাইসিন এ্যাডভান্সড মেটারিয়ালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমানুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর