সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী

বাংলাদেশ টাইমসের সাংবাদিক তুলে নেওয়ার ঘটনায় জাতিসংঘের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ১:৫৬ অপরাহ্ন

বাংলাদেশে নির্বাচনের আগে সাংবাদিকদের ওপর হামলা ও তুলে নিয়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে উঠে আসে ২১ জন সাংবাদিককে বাংলাদেশ টাইমস অফিস থেকে ধরে নিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য।
জাতিসংঘের মুখপাত্র বলেছেন, বাংলাদেশ টাইমসের সাংবাদিক ধরে নেয়ার উল্লেখিত ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।
মঙ্গলবার (১০ জানুয়ারি) জাতিসংঘের নিয়মিত মিটিংয়ে উঠে আসে বাংলাদেশ টাইমস প্রসঙ্গ।
‘এখন টেলিভিশন’-এর সিনিয়র রিপোর্টার ও জাতিসংঘ করেসপনডেন্ট আবদুল আহাদের প্রশ্নের জবাবে কথা বলেন মুখপাত্র।
বাংলাদেশ টাইমসের নিউজরুমে সেনাবাহিনীর সদস্যরা প্রবেশ করে জোরপূর্বক ২১ জন সাংবাদিককে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে প্রশ্ন করেন আব্দুল আহাদ। যিনি হোয়াইট হাউজ এবং ইউএস স্টেইট ডিপার্টমেন্ট করেসপনডেন্ট হিসেবেও কাজ করছেন।
জবাবে জাতিসংঘের মুখপাত্র সরাসরি এই ঘটনাগুলোকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ বলে আখ্যা দিয়েছেন। তিনি পরিষ্কার জানিয়েছেন, সংবাদমাধ্যমের কণ্ঠরোধ কোনোভাবেই কাম্য নয়।
জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে সংবিধান এবং আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জোরালো তাগিদ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর