বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা সব বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকায় কর্মরত সাংবাদিকের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ১২ জুলাই, ২০২৩, ১২:৩২ অপরাহ্ন

সংবাদ প্রকাশের জেরে বেসরকারি টেলিভিশন আরটিভির ঢাকা অফিসে কর্মরত অধরা ইয়াসমিনের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা দায়ের করা হয়েছে। গত ১৩ মে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জহিরুল কবিরের আদালতে শাকেরুল কবির নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আদালত ওইদিনই মামলাটি আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নোয়াখালী জেলা ইউনিটকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন। যদিও মামলা দায়েরের প্রায় দুই মাস পর সম্প্রতি বিষয়টি জানাজানি।

এদিকে, গত ২৪ জুন মামলার তদন্ত কর্মকর্তা ও নোয়াখালী জেলা সিআইডির পরিদর্শক মুহাম্মদ রফিকুল ইসলাম বিবাদী অধরা ইয়াসমিনকে একটি নোটিশ দেন। এতে মামলার বিবাদী অধরা ইয়াসমিনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ১৪ জুলাই নোয়াখালী জেলা সিআইডি কার্যালয়ে হাজির থাকতে বলা হয়েছে।

নোয়াখালী জেলা সিআইডির পরিদর্শক মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, মামলার ঘটনাস্থল দেখানো হয়েছে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায়। বাদীর বাড়ি নোয়াখালীতে। এজন্য হয়তো এখানে তদন্তে আসছে। গত জুন মাসে মামলার নথি হাতে পেয়েছি। মামলাটি তদন্তাধীন রয়েছে।

জানা গেছে, রাজধানীর রাজারবাগ দরবার শরীফের পীর দিল্লুর রহমান ও তার অনুসারীদের নিয়ে অধরা ইয়াসমিন আরটিভিতে সংবাদ প্রকাশ করেন। এর পরিপ্রেক্ষিতে এক ব্যক্তি সংক্ষুব্ধ হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলাটি দায়ের করেন।

এ বিষয়ে সাংবাদিক অধরা ইয়াসমিন বলেন, দুই মাস আগে রাজারবাগ পীর সিন্ডিকেটের অপকর্ম নিয়ে অপরাধবিষয়ক প্রতিবেদন করেছিলাম। সে সময় নিউজটা নিয়ে খুব আলোচনা শুরু হয়। রাজারবাগের পক্ষ থেকেও নিউজ না করার জন্য খুব চাপ দেওয়া হয়। কিন্তু নিউজ হওয়ার পর রাজারবাগ দরবার শরীফের মুরিদ মামলাবাজ সিন্ডিকেটের মূলহোতা সাকেরুল কবির মামলাটি করেছে।

তিনি আরও জানান, সব প্রমাণাদি নিয়ে আমি সম্পূর্ণ প্রতিবেদনটি তৈরি করেছি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে হয়রানি করার জন্য এ মামলাটি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর