বুধবার, ১০ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি

শিল্পকলা একাডেমিতে চলছে ‘ট্রাভেলেটস অফ বাংলাদেশ’ এর চিত্র প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩, ৪:২৫ অপরাহ্ন

শিল্পকলা একাডেমির চিত্রশালায় চলছে নারীদের ভ্রমণ সংগঠন ‘Travelettes of Bangladesh’ এর Travel Fest & Photography Exhibition 2023। সংগঠনের পথচলার ৭ বছর পূর্তি উপলক্ষে গত ১ আগস্ট থেকে শুরু হওয়া এই চিত্র প্রদর্শনীর সমাপ্তি হবে আগামী ৭ আগস্ট।

এ চিত্র প্রদর্শনীতে বাংলাদেশের অসাধারণ সৌন্দর্য ও ভ্রমণ বিষয়ক আলোকচিত্র প্রদর্শন করা হচ্ছে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ এবং সম্মান জানাতে তাঁর জীবন ও কর্মের ওপর বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়েছে। এ ছাড়াও প্রদর্শনীতে মুক্তিযুদ্ধ ও ভ্রমণ বিষয়ক আলোকচিত্র প্রদর্শন করা হচ্ছে।

ভ্রমণ কন্যা সম্পর্কে জানতে চাইলে সংগঠনের সহপ্রতিষ্ঠাতা ডা. সাকিয়া হক জানান, বাংলাদেশের সর্বপ্রথম জনপ্রিয় নারী ভ্রমণ সংগঠন এটি। এই সংগঠনের উদ্দেশ্য বাংলাদেশের মেয়েদের ভ্রমণে উৎসাহিত করে নতুন দিগন্তের উন্মোচন করা। নারীদের জন্য ভ্রমণের জন্য নিরাপদ ভ্রমনের ক্ষেত্র তৈরি কারা উদ্দেশ্যে ২০১৬ সালের ২৭ নভেম্বর এ সংগঠনের যাত্রা শুরু হয়। ‘Empower Women Through Travelling` এ প্রতিপাদ্যকে সামনে রেখে যাত্রা শুরু করা ভ্রমণকন্যা আজ প্রায় ৮৫ হাজার নারীর পরিবার। ভ্রমণকন্যা মেয়েদের ব্রমণের জন্য যেমন নতুন পথ তৈরি করেছে, ঠিক তেমনিই সাহসী নারীদের ভ্রমনের গল্পগুলোও তুলে এনে পৌঁছে দিচ্ছে সকলের কাছে।

৭ আগস্ট এ চিত্র প্রদর্শনীর সমাপনী দিবসের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অনুষ্ঠানে ভ্রমণকন্য ম্যাগাজিনের ৫ম সংখ্যার মোড়ক উন্মোচন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর