বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা : সেতুমন্ত্রী ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ পুলিশের উচ্চ পর্যায়ে বড় রদবদল যুদ্ধ চালাবেন নাকি সরে আসবেন, কঠিন সিদ্ধান্তে ট্রাম্প ইরানের হামলায় ৩৩৬৯ ইসরায়েলি আহত ঈদের ছুটি শুরু মঙ্গলবার, টানা ৭ দিন বন্ধ থাকবে সকল অফিস আদালত আইসিইউতে মির্জা আব্বাস, নেওয়া হবে সিঙ্গাপুর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন মির্জা আব্বাস জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের কঠোর হুমকি সত্ত্বেও যুদ্ধবিরতি চায় না ইরান জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত

অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলো এনএফএস

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪, ৬:১২ অপরাহ্ন

অসহায় মানুষের সঙ্গে ঈদের আনন্দ সামিল হলো সামাজিক সংগঠন ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটি (এনএফএস)।

রবিবার (৭ এপ্রিল) রাজধানীর মীর হাজারিবাগের ইঞ্জিনিয়ার গলিতে অসহায় মানুষের হাতে সেমাই-চিনি বিতরণ কর্মসূচি পালন করে সংগঠনের বন্ধুরা।

ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে, দুই পদের সেমাই, চিনি, ভোজ্য তেল, গুঁড়া দুধ, কিসমিস ও গোসলের সাবান।

এসময় সংগঠনের সভাপতি রাহাত হুসাইন বলেন, প্রতি বছরের ন্যায় এবারও ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির বন্ধুরা অসহায় মানুষের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করে নিয়েছে। সমর্থ অনুযায়ী দারিদ্র্য মানুষের জন্য ঈদ সামগ্রী বিতরণের ব্যবস্থা করেছে। এছাড়া যারা চাইতে পারে না তাদের অনেকের বাসায়ও ঈদ সামগ্রী পৌঁছে দিচ্ছে সংগঠনের বন্ধুরা। যাতে ঈদের খুশি থেকে কেউ বঞ্চিত না হয়। ঈদের আনন্দ হয়ে উঠুক ধনী-গরিব সবার। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক এবারও ইফতার পার্টি করেনি সংগঠনের বন্ধুরা। মানুষ ও মনুষ্যত্বের মানবীয় মর্যাদা প্রতিষ্ঠায় এই সংগঠনের কার্যক্রম চলমান থাকবে। মানুষে মানুষে প্রীতি ও বন্ধন সুদৃঢ় করে স্মার্ট বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখব আমরা।

সেমাই-চিনি বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সাইফ আহমেদ সনি, যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিক ভিস্তী, কোষাধ্যক্ষ মাহবুব আলম, পরিবেশ সম্পাদক কাজী শাকিল, কার্যনির্বাহী সদস্য যোশেফ ইউকে নন্দম জয় প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর